ঢাকা ০৩:৪৯ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মক্কা-মদিনায় হুমকি এলে বাংলাদেশ চুপ থাকবে না: শামা ওবায়েদ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে সফল পারমাণবিক বিক্রিয়া সম্পন্ন চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর

কুড়িয়ে পাওয়া নবজাতকের ‘আশালতা’ নাম দিল পুলিশ

আকাশ জাতীয় ডেস্ক:  

ঢাকা জেলার কেরানীগঞ্জ আটিবাজার থেকে কুড়িয়ে পাওয়া নবজাতকের পুলিশ নাম রেখেছে আশালতা। তারা ধারণা করছে তিনদিন আগে জন্ম হয়েছে শিশুটির।

রাস্তায় পড়ে থাকা নবজাতকের কান্না শুনতে পেয়ে পুলিশকে খবর দেয় স্থানীয় লোকজন। বর্তমানে শিশুটির ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ২১১ নম্বর নবজাতক ওয়ার্ডের ১৮ বেডে চিকিৎসাধীন রয়েছে।

বুধবার (১ সেপ্টেম্বর) এ বিষয়ে কথা হয় কেরানীগঞ্জ মডেল থানার (ওসি তদন্ত) কাজী রমজানুল হক সঙ্গে।

তিনি জানান, মঙ্গলবার দিনগত রাতে আটিবাজার ভাওয়াল বাড়ি এলাকায় সিক্সটিন হোটেলের পাশে শিশুর কান্না শুনতে পায় স্থানীয় লোকজন। পরে স্থানীয় লোকজন পুলিশকে খবর দেয়।

পুলিশ নারী পেঁচানো অবস্থায় মেয়ে নবজাতকটিকে উদ্ধার করে স্থানীয় সাজেদা ও মিটফোর্ড হাসপাতালে নিয়ে যায়। সেই দুই হাসপাতালের দায়িত্বরত লোকজন জানান, তাদের হাসপাতালে সিট খালি নেই। অবশেষে শিশুটিকে নিয়ে ঢাকা মেডিক্যাল হাসপাতালের নবজাতক ওয়ার্ডে ভর্তি করা হয়।
ওখানকার দায়িত্বরত চিকিৎসক জানিয়েছেন, শিশুটি মোটামুটি সুস্থ আছে। তার ওজন ৩ কেজির কিছু কম।

তিনি জানান, কুড়িয়ে পাওয়া ফুটফুটে নবজাতকের আমরা নাম রেখেছি। তার নাম আশালতা। ধারণা করা হচ্ছে হয়তো কেউ বাচ্চাটিকে ওখানে ফেলে রেখে গেছে। সব বিষয়ে তদন্ত করে দেখা হচ্ছে।

এই বিষয়টা নিয়ে ঢাকা মেডিক্যালের পরিচালক বিগ্রেডিয়ার জেনারেল নাজমুল হক জানান, শিশুটির অবস্থা সম্পর্কে সকালে ওই বিভাগের প্রধানের সঙ্গে কথা হয়েছে। তারা আমাকে জানিয়েছে শিশুটি ভালো আছে। শিশুটির যতরকম চিকিৎসাসহ অন্যান্য সব কিছু হাসপাতাল থেকেই দেওয়া হচ্ছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ইরিত্রিয়া সীমান্তে ইথিওপীয় সেনার অগ্রগতি, বাড়ছে নতুন যুদ্ধের শঙ্কা

কুড়িয়ে পাওয়া নবজাতকের ‘আশালতা’ নাম দিল পুলিশ

আপডেট সময় ০৯:২৩:৩৭ অপরাহ্ন, বুধবার, ১ সেপ্টেম্বর ২০২১