ঢাকা ১১:১৫ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মক্কা-মদিনায় হুমকি এলে বাংলাদেশ চুপ থাকবে না: শামা ওবায়েদ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে সফল পারমাণবিক বিক্রিয়া সম্পন্ন চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর

ঘরে ঢুকে গৃহবধূকে গণধর্ষণ, ২ যুবক গ্রেফতার

আকাশ জাতীয় ডেস্ক:  

লক্ষ্মীপুরে ঘরে ঢুকে এক গৃহবধূকে (২৪) গণধর্ষণের ঘটনায় দুইজনকে গ্রেফতার করা হয়েছে। বুধবার দুপুরে লক্ষ্মীপুর আদালতের মাধ্যমে তাদের জেলা কারাগারে পাঠানো হয়। একই সময় ওই নারীকে সদর হাসপাতালে ডাক্তারি পরীক্ষার জন্য পাঠিয়েছে পুলিশ।

গ্রেফতারকৃতরা হলেন- মোরশেদ আলম সোহেল ও মো. সোহেল। তাদের সদর উপজেলার হাজিরপাড়া ইউনিয়নের উত্তর চন্দ্রপুর গ্রাম ও হরিহর চক্র গ্রাম থেকে মঙ্গলবার রাতে গ্রেফতার করে পুলিশ। অন্য আসামিরা হলেন মো. বাচ্চু ও সোহেল আহম্মদ। আসামিরা উত্তর চন্দ্রপুর ও হরিহর চক্র গ্রামের বাসিন্দা। মঙ্গলবার রাতে ভুক্তভোগী নারী বাদী হয়ে ওই ৪ জনের বিরুদ্ধে চন্দ্রগঞ্জ থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন।

এজাহার ও পুলিশ সূত্র জানায়, সোমবার মধ্যরাতে ঘরে ঢুকে জোরপূর্বক ওই গৃহবধূকে অভিযুক্ত চারজন পালাক্রমে ধর্ষণ করে। ধর্ষণ শেষে তাকে মারধর করে গলার চেইন, কানের দুল ও দুইটি স্বর্ণের আংটি নিয়ে যায় তারা। এ সময় গৃহবধূ বসতঘরে একাই ছিলেন। তার আট বছরের একটি কন্যাসন্তান তখন তার নানার বাড়িতে ছিল।

চন্দ্রগঞ্জ থানার ওসি একে ফজলুল হক বলেন, গণধর্ষণের ঘটনায় ২ জনকে গ্রেফতার করা হয়েছে। আদালত তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন। অপর দুই আসামিকে গ্রেফতারে অভিযান চলছে। ভুক্তভোগী নারীকে হাসপাতালে ডাক্তারি পরীক্ষার জন্য পাঠানো হয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ইরিত্রিয়া সীমান্তে ইথিওপীয় সেনার অগ্রগতি, বাড়ছে নতুন যুদ্ধের শঙ্কা

ঘরে ঢুকে গৃহবধূকে গণধর্ষণ, ২ যুবক গ্রেফতার

আপডেট সময় ০৬:৪৭:২১ অপরাহ্ন, বুধবার, ১ সেপ্টেম্বর ২০২১