ঢাকা ০২:১৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২ সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা

বিশ্ব এখন তুর্কি ড্রোনের প্রশংসা করে: এরদোগান

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক:  

তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান বলেছেন, বিশ্বের বড় বড় দেশ এখন তুর্কি ড্রোনের প্রশংসা করছে।

ড্রোনের আরও উন্নয়ন নিয়ে আমাদের হাতে নেওয়া প্রকল্প আগামী ৩-৫ বছরের মধ্যে শেষ হবে। তখন বিশ্বে সবচেয়ে অত্যাধুনিক প্রযুক্তির ড্রোন হবে আমাদের নির্মিত এ চালকবিহীন বিমান।

জাতীয় প্রতিরক্ষা দিবস উপলক্ষ্যে মঙ্গলবার এক ভাষণে এরদোগান এসব কথা বলেন। তুরস্কে আকিঞ্চি নামে যে অত্যাধুনিক প্রযুক্তির ড্রোন আছে, তা আর মাত্র দুটি দেশের হাতে রয়েছে।

এরদোগান বলেন, সিরিয়া থেকে শুরু করে কারাবাখ যুদ্ধেও সন্ত্রাসীদের নির্মূলে তুর্কি ড্রোনের সাফল্য দেখেছে বিশ্ববাসী।

তিনি আরও বলেন, তুরস্ক কামান থেকে শুরু করে ক্ষেপণাস্ত্র, বোমা থেকে শুরু করে বন্দুক, রাডার ও ড্রোন যে কোনো ধরনের অত্যাধুনিক সমরাস্ত্র এখন নিজ দেশেই তৈরি করছে।

তুরস্কের তৈরি বারাকাত আকিঞ্চি নামের ড্রোনটি গত ৮ জুলাই ৩৮ হাজার ৩৯ ফুট ওপর দিয়ে টানা ২৫ ঘণ্টা ৪৬ মিনিট উড্ডয়ন করে বিশ্বরেকর্ড সৃষ্টি করে। নিখুঁতভাবে এ ড্রোনটি লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জাসদ কার্যালয় থেকে গ্রেপ্তার ২৭ জনের জামিন আবেদন নাকচ

বিশ্ব এখন তুর্কি ড্রোনের প্রশংসা করে: এরদোগান

আপডেট সময় ০৩:২৬:৪২ অপরাহ্ন, বুধবার, ১ সেপ্টেম্বর ২০২১