ঢাকা ০২:১৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২ সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা

বাস খাদে পড়ে পেরুতে ৩২ যাত্রী নিহত

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক:  

দক্ষিণ আমেরিকার দেশ পেরুতে যাত্রীবাহী একটি বাস খাদে পড়ে কমপক্ষে ৩২ জন নিহত হয়েছেন। এ ঘটনায় নারী ও শিশুসহ আহত হয়েছেন আরও ২০ জনের বেশি যাত্রী।

স্থানীয় সময় মঙ্গলবার রাজধানী লিমার পূর্বাঞ্চলে এ দুর্ঘটনা ঘটে বলে দেশটির কর্মকর্তাদের বরাত দিয়ে জানিয়েছে বার্তা সংস্থা আলজাজিরা, রয়টার্স ও এএফপি।

মঙ্গলবার দেশটির রাজধানী লিমা থেকে প্রায় ৬০ কিলোমিটার পূর্বে অবস্থিত সংকীর্ণ ক্যারেতেরা সেন্ট্রাল সড়কে এ দুর্ঘটনা ঘটে।

পাহাড়ি এ সড়কটি লিমার সঙ্গে আন্দিজ পার্বত্য অঞ্চলকে যুক্ত করেছে। দুর্ঘটনায় নিহত ৩২ জনের মধ্যে দুজন শিশু রয়েছে।

পেরুর পুলিশ জানায়, দুর্ঘটনাকবলিত বাসটিতে ৬৩ যাত্রী ছিলেন। নিহত ৩২ জনের মধ্যে ৬ বছর বয়সি একটি ছেলেশিশু এবং ৩ বছর বয়সি একটি মেয়েশিশুও রয়েছে।

নিহতদের মৃতদেহ এবং জীবিতদের সন্ধানে উদ্ধার ও তল্লাশি অভিযান চলছে।

দুর্ঘটনার পর প্রাণে বেঁচে যাওয়া এক যাত্রী জানিয়েছেন, বাসটি একটি পাথরে ধাক্কা লেগে প্রায় ৬৫০ ফুট গভীর খাদের নিচে পড়ে যায়। বাসটি দ্রুতগতিতে চলছিল বলেও অভিযোগ রয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জাসদ কার্যালয় থেকে গ্রেপ্তার ২৭ জনের জামিন আবেদন নাকচ

বাস খাদে পড়ে পেরুতে ৩২ যাত্রী নিহত

আপডেট সময় ০১:৩৯:০৫ অপরাহ্ন, বুধবার, ১ সেপ্টেম্বর ২০২১