ঢাকা ০২:১৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২ সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা

আফগানিস্তানের উদ্ধার অভিযান ‘অসাধারণ সাফল্য’: বাইডেন

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক:  

তালেবান আফগানিস্তানের নিয়ন্ত্রণ নেয়ার পর গত কয়েকদিনে কাবুল থেকে মার্কিন নাগরিক ও নির্দিষ্ট আফগানদের উদ্ধার করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। সোমবার মধ্যরাতে শেষ হওয়া এই উদ্ধার অভিযানকে ‘অসাধারণ সাফল্য’ বলেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। এসময় আফগানিস্তান থেকে সেনা প্রত্যাহারের সিদ্ধান্তকে আবারও ‘সেরা’ হিসেবে উল্লেখ করেন তিনি।

দীর্ঘ ২০ বছরের যুদ্ধের সমাপ্তি টানার পর জাতির উদ্দেশে দেয়া ভাষণে এসব কথা বলেন প্রেসিডেন্ট বাইডেন। মার্কিন বাহিনী প্রত্যাহারের কারণে নানা সমালোচনা সহ্য করতে হচ্ছে বাইডেনকে। মঙ্গলবার সেটারই ব্যাখ্যা দিয়ে তিনি বলেন, চিরকাল যুদ্ধ চালিয়ে যাওয়ার পক্ষে নন তিনি। আফগান যুদ্ধের পরিধি আর বাড়াতে চায় না তার সরকার।

তালেবান পুনরায় আফগানিস্তানের ক্ষমতা নেয়ার পর দেশটি থেকে আমেরিকান এবং আফগানদের সরিয়ে নেবার বিষয়ে বাইডেন বলেন, ১ লাখ ২০ হাজারের বেশি মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেবার মাধ্যমে আমরা ইতিহাসের সবচেয়ে বড় বিমান পরিবহন সম্পন্ন করেছি। কখনোই কোনো দেশ এরকম কিছু করেনি।

বাইডেন বলেন, সেনা প্রত্যাহারের সিদ্ধান্তের সব দায়-দায়িত্ব নিচ্ছি। অনেকেই বলছেন, তাড়াহুড়োর কারণেই কী এতোটা অরাজকতা? তাদের বলবো, জুন-জুলাই এর দিকে লাখো মানুষকে সরানো হলেও একই চিত্র দেখতে হতো। এটাই সর্বোত্তম সময় ফিরে আসার। আর তৃতীয় দশকে যুদ্ধ গড়ানোর কোনো যৌক্তিকতা নেই। তাতে যুক্তরাষ্ট্রের ওপরই বাড়ত হামলার ঝুঁকি। একজন প্রেসিডেন্টের মৌলিক দায়িত্ব যুক্তরাষ্ট্র এবং মার্কিনীদের রক্ষা।

সোমবার মধ্যরাতে উদ্ধারকারী শেষ বিমান কাবুল ত্যাগ করে। এরপরই বিমানবন্দরের নিয়ন্ত্রণ নেয় তালেবান। তারা আফগানিস্তানকে স্বাধীন ঘোষণা দিয়ে আকাশে ফাঁকা গুলি ছুড়ে ও আতশবাজি ফুটিয়ে বিজয় উদযাপন করে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জাসদ কার্যালয় থেকে গ্রেপ্তার ২৭ জনের জামিন আবেদন নাকচ

আফগানিস্তানের উদ্ধার অভিযান ‘অসাধারণ সাফল্য’: বাইডেন

আপডেট সময় ০১:২৫:৫৭ অপরাহ্ন, বুধবার, ১ সেপ্টেম্বর ২০২১