ঢাকা ০২:১৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২ সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা

লাশ ও ধ্বংস ছাড়া আফগানিস্তানকে কিছুই দিতে পারেনি আমেরিকা: ইরান

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক:  

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাঈদ খাতিবজাদে বলেছেন, মার্কিন দখলদারিত্ব আফগানিস্তানকে লাশ ও ধ্বংস ছাড়া আর কিছুই দিতে পারেনি।

মঙ্গলবার এক টুইটে এ মন্তব্য করেছেন তিনি। আজ আনুষ্ঠানিকভাবে আফগানিস্তানে মার্কিন দখলদারিত্বের অবসান ঘটার পর এ মন্তব্য করলেন তিনি।

খাতিবজাদে আরও বলেছেন, মার্কিন যুক্তরাষ্ট্র ২০ বছর ধরে আফগানিস্তানকে দখলে রেখেছিল। তারা এই সময়ে মৃত্যু এবং ধ্বংস ছাড়া আর কিছুই উপহার দিতে পারেনি।

তিনি আরও বলেন, এখন আফগান নেতাদের সামনে একটা ঐতিহাসিক সুযোগ এসেছে। তারা চাইলে সহিংসতার অবসান ঘটানোর পাশাপাশি একটি অন্তর্ভুক্তিমূলক সরকার গঠনের মাধ্যমে সেদেশের জনগণের দুঃখ-কষ্টের অবসান ঘটাতে পারে।

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জোর দিয়ে আরও বলেন, আফগানিস্তানের ভ্রাতৃপ্রতীম প্রতিবেশী দেশ হিসেবে ইরান সব সময় তাদের পাশে থাকবে।

সম্প্রতি ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ী বলেছেন, আমরা আফগান জনগণের পক্ষে রয়েছি। কারণ সরকারগুলো অতীতের মত আসবে ও যাবে কিন্তু আফগান জনগণ চিরকালই থাকবে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জাসদ কার্যালয় থেকে গ্রেপ্তার ২৭ জনের জামিন আবেদন নাকচ

লাশ ও ধ্বংস ছাড়া আফগানিস্তানকে কিছুই দিতে পারেনি আমেরিকা: ইরান

আপডেট সময় ১১:১৮:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৩১ অগাস্ট ২০২১