ঢাকা ০৮:৩৫ পূর্বাহ্ন, শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ২৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

যুক্তরাষ্ট্রের বিরোধিতার মধ্যেই রাশিয়ার ক্ষেপণাস্ত্র কিনছে তুরস্ক

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক:  

রাশিয়া থেকে আবারও ক্ষেপণাস্ত্র কেনার ঘোষণা দিয়েছে তুরস্ক। দেশটির প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান বলেছেন, রাশিয়ার কাছ থেকে অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা এস-৪০০-এর দ্বিতীয় চালান নিতে তার সরকার বদ্ধপরিকর। যুক্তরাষ্ট্রসহ ন্যাটো জোটের অন্যান্য দেশগুলোর প্রচণ্ড বিরোধিতা উপেক্ষা করে এই ঘোষণা দিলেন তুর্কি প্রেসিডেন্ট।

এরদোগান রোববার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বলেন, প্রতিরক্ষা শিল্পে সহযোগিতার লক্ষ্যে আঙ্কারা ও মস্কো এ পর্যন্ত বহু পদক্ষেপ হাতে নিয়েছে। এস-৪০০-এর দ্বিতীয় চালান নিতে তুরস্ক বিন্দুমাত্র দ্বিধা করবে না। বসনিয়া-হার্জেগোভিনা সফর শেষে রোববার দেশে ফেরার পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এরদোগান এ প্রত্যয়ের কথা জানান।

এর আগে রাশিয়ার সমরাস্ত্র রপ্তানিকারক রাষ্ট্রীয় সংস্থা রোসোবোরোন-এক্সপোর্টের পরিচালক আলেক্সান্ডার মিখিভ গত সপ্তাহে এক সংবাদ সম্মেলনে ঘোষণা করেছিলেন, ২০২১ সাল শেষ হওয়ার আগেই দ্বিতীয় দফায় রাশিয়ার কাছ থেকে তুরস্কের এস-৪০০ ব্যবস্থা কেনার চুক্তি চূড়ান্ত হবে বলে আশা করা হচ্ছে।

উল্লেখ্য, যুক্তরাষ্ট্রের তীব্র বিরোধিতা সত্ত্বেও ২০১৯ সালের জুলাই মাসে রাশিয়ার কাছ থেকে প্রথম দফা এস-৪০০ ব্যবস্থা গ্রহণ করে তুরস্ক। ২০১৭ সালের ডিসেম্বরে তুরস্ক ও রাশিয়ার মধ্যে এই ব্যবস্থা কেনার ব্যাপারে চুক্তি সই হয়। এই ক্ষেপণাস্ত্র ব্যবস্থা কেনা নিয়ে গত কয়েক বছর ধরে যুক্তরাষ্ট্রের সঙ্গে তুরস্কের সম্পর্কে টানাপড়েন চলছে।

বিশেষজ্ঞরা বলছেন, এস-৪০০ ব্যবস্থায় পাঁচ থেকে ৬০ কিলোমিটার দূরত্বে শত্রুর যেকোনো লক্ষ্যবস্তু শনাক্ত করে তাতে একযোগে ৭২টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করার ব্যবস্থা রয়েছে। তাই মার্কিন প্রশাসন দাবি করছে, তুরস্ক এস-৪০০ ব্যবহার করলে রাশিয়া ন্যাটো জোটের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার গোপন তথ্য জেনে যেতে পারে এবং সেক্ষেত্রে ন্যাটোর নিরাপত্তা ব্যবস্থা দুর্বল হয়ে পড়বে। তুরস্ক অবশ্য এ দাবি প্রত্যাখ্যান করে আসছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

যুক্তরাষ্ট্রের বিরোধিতার মধ্যেই রাশিয়ার ক্ষেপণাস্ত্র কিনছে তুরস্ক

আপডেট সময় ০১:১৮:৪৪ অপরাহ্ন, সোমবার, ৩০ অগাস্ট ২০২১