ঢাকা ১২:২২ পূর্বাহ্ন, সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ২৯ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চাইলে এক দিনেই ইরানকে ধ্বংস করতে পারি: ট্রাম্প জাতীয় সংসদে এক অধিবেশনে এত বেশি বিল পাসের নজির নেই: চিফ হুইপ বিএনপি ‘আত্মঘাতী’ রাজনীতি করছে: মামুনুল হক জুলাই সনদ সরকার ও বিরোধী দলকে মুখোমুখি পর্যায়ে নিয়ে যাচ্ছে :পার্থ সনদ বাস্তবায়ন না হলে রাজপথে নামার হুঁশিয়ার শহীদ পরিবার ও জুলাইযোদ্ধার শান্তি আলোচনা ভেস্তে গেলে ‘প্রত্যেক দেশই ক্ষতিগ্রস্ত’ হবে: শামা ওবায়েদ ইরানকে ‘উপযুক্ত সময়ে’ ধ্বংসের হুমকি ট্রাম্পের বিএনপি নেতাকর্মীদের প্রশাসন এবং আইনশৃঙ্খলা বাহিনীকে সহযোগিতা করার নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী মোহাম্মদপুরে কিশোর গ্যাংয়ের দুই গ্রুপের সংঘর্ষে ‘অ্যালেক্স ইমন’ নিহত তুরস্কের কাছে ‘সবচেয়ে সুন্দরী নারী’ চেয়ে উগান্ডার সেনাপ্রধানের হুঁশিয়ারি!

প্রেমিকের সঙ্গে পালালেন স্ত্রী, মেয়েকে ফিরে পেতে স্বামীর আকুতি

আকাশ জাতীয় ডেস্ক:  

লক্ষ্মীপুরে শিশু তাসফিয়া সুলতানা রাফাকে (৪) নিয়ে প্রেমিকের সঙ্গে মা জান্নাতুল ফেরদাউস পালিয়ে গেছেন। এনিয়ে দুইবার প্রেমিকের সঙ্গে পালিয়েছেন তিনি।

প্রথম বার একা পালালেও এবার সঙ্গে করে একমাত্র মেয়েটিকেও তিনি নিয়ে গেছেন। তবে রাফাকে ফিরে পেতে বাবা রাসেল মাহমুদ রোমান মরিয়া হয়ে উঠেছেন। প্রায় দেড় মাস হয়ে গেলেও একমাত্র মেয়েটিকে দেখতে না পেয়ে দিশেহারা হয়ে পড়েছেন অসহায় বাবা।

আদালত ও পুলিশ প্রশাসনসহ আশপাশের মানুষের কাছে মেয়েকে ফিরে পাওয়ার আকুতি জানাচ্ছেন তিনি।

জানা গেছে, গত ১৪ জুন রাফাকে নিয়ে তার মা জান্নাতুল ফেরদাউস প্রেমিক সাইফুল ইসলামের সঙ্গে দ্বিতীয়বারের মতো পালিয়ে যান। এ ঘটনায় রোমান সদর মডেল থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন। দেড় মাস অতিক্রম হলেও মেয়েকে না পেয়ে রোববার দুপুরে লক্ষ্মীপুর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট (সদর) আদালতে জান্নাতুল ফেরদাউস, তার প্রেমিক সাইফুল ও সহযোগী কাওছার আহম্মেদকে আসামি করে একটি মামলা দায়ের করেন। তারা সদর উপজেলার দক্ষিণ হামছাদী ইউনিয়নের হেতিমপুর গ্রামের বাসিন্দা।

বাদীর আইনজীবী লুৎফুর রহমান গাজী বলেন, মামলাটি আদালতের বিচারক রায়হান চৌধুরী আমলে নিয়েছেন। এটি তদন্ত করার জন্য জেলা গোয়েন্দা পুলিশকে (ডিবি) নির্দেশ দেওয়া হয়েছে।

এজাহার সূত্র জানা যায়, ব্যবসায়ী রোমান ও জান্নাতুল ফেরদাউসের সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল। প্রায় ৫ বছর আগে তাদের বিয়ে হয়। একবছর পরই তাদের সংসারে নতুন অতিথি হিসেবে রাফার জন্ম হয়। ব্যবসার কাজে রোমান রাজধানীতেই থাকতেন। এ সুযোগে জান্নাতুল ফেরদাউস স্বামীর বন্ধু সাইফুল ইসলামের সঙ্গে পরকীয়া প্রেমের সম্পর্ক গড়ে তোলে।

স্থানীয়দের কাছে সাইফুল ও জান্নাতুল ফেরদাউস হাতেনাতে আটক হয়। গত ৪ এপ্রিল শিশু মেয়েটিকে রেখে জান্নাতুল প্রেমিক সাইফুলের সঙ্গে পালিয়ে যায়। এ সময় তাদের বিয়েও হয়। পরে সালিশি বৈঠকের মাধ্যমে শিশু রাফার কথা চিন্তা করে জান্নাতুল ফেরদাউসকে ফের ঘরে তোলেন রোমান। দুই মাসের মাথায় গত ১৪ জুন ফের ওই নারী প্রেমিকের হাত ধরে পালিয়ে যায়। এবার শিশুটিকেও সঙ্গে নিয়ে গেছে।

মামলার বাদী রাসেল মাহমুদ বলেন, সাইফুল আমার ছোটবেলার বন্ধু। সম্পর্কেও চাচা-ভাতিজা। সাইফুলের সঙ্গে আমার স্ত্রীকে পালিয়ে যেতে কাওছার সহযোগিতা করেছে। তারা পালিয়ে যাওয়ার সময় আমার মেয়েটিকে নিয়ে গেছে। দেড় মাস হয়ে গেছে আমি মেয়েটির খোঁজ পাচ্ছি না। কিভাবে আছে, কেমন আছে? আমার মেয়েটিকে তারা কি করেছে? তাও জানতে পারছি না। রাফাকে অক্ষত অবস্থায় আমার কোলে ফিরিয়ে দিতে প্রশাসনসহ সকলের সহযোগিতা কামনা করছি।

Tag :
আপলোডকারীর তথ্য

চাইলে এক দিনেই ইরানকে ধ্বংস করতে পারি: ট্রাম্প

প্রেমিকের সঙ্গে পালালেন স্ত্রী, মেয়েকে ফিরে পেতে স্বামীর আকুতি

আপডেট সময় ১১:৪৬:৩৯ অপরাহ্ন, রবিবার, ২৯ অগাস্ট ২০২১