ঢাকা ০৮:৫৭ অপরাহ্ন, সোমবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৬, ২৭ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কোনো দলের বিভ্রান্তিতে পড়ে ইমান নষ্ট করবেন না : মির্জা ফখরুল সরিয়ে দেওয়া হলো ডিএনসিসি প্রশাসক মোহাম্মদ এজাজকে একটা দল ব্যালট ছাপাচ্ছে, বোরকা বানাচ্ছে: আমির খসরু ৮২ ঘণ্টার জন্য নিজ এলাকার বাইরে অবস্থানে নিষেধাজ্ঞা নির্বাচন নিয়ে ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে সজাগ থাকতে হবে : তারেক রহমান ভোটকেন্দ্রে সাংবাদিকদের মোবাইল নিয়ে প্রবেশে নিষেধাজ্ঞা নেই : ইসি সানাউল্লাহ ক্ষমতায় আসলে মামুনুল হককে মন্ত্রী করার ঘোষণা জামায়াত আমিরের আজকেরটাই সম্ভবত শেষ ব্রিফিং: শফিকুল আলম ভোটকেন্দ্রে মোবাইল ফোন নিষিদ্ধ, নির্বাচন কমিশন ঘেরাওয়ের হুঁশিয়ারি নাহিদের ইতালিকে বড় ব্যবধানে উড়িয়ে প্রতিশোধ নিলো স্কটল্যান্ড

‘শেখ হাসিনার দূরদর্শিতায় অভূতপূর্ব কৃষি উন্নয়ন হয়েছে’

আকাশ জাতীয় ডেস্ক:  

কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাক বলেছেন, শেখ হাসিনার দূরদর্শিতা, প্রাজ্ঞ ও সাহসী নেতৃত্বের কারণে দেশে অভূতপূর্ব কৃষি উন্নয়ন হয়েছে। বিজ্ঞানীদের উদ্ভাবিত প্রযুক্তি ব্যবহার করে মাছের উৎপাদনও বেড়েছে। দারিদ্র্য বিমোচনে, মানুষের আয় বাড়ানোর জন্য মৎস্য অত্যন্ত গুরুত্বপূর্ণ সেক্টর। পুরো পৃথিবীতে মাছ রপ্তানি করতে পারলে আমাদের আয় অনেক বেড়ে যাবে।

রোববার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে জাতীয় মৎস্য সপ্তাহ ২০২১ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

‘বেশি বেশি মাছ চাষ করি, বেকারত্ব দূর করি’ এ প্রতিপাদ্যে রোববার থেকে শুরু হয়েছে জাতীয় মৎস্য সপ্তাহ ২০২১। রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত হয়ে জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন করেছেন বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী।

এদিন দুপুরে তিনি সংসদ লেকে মাছের পোনা অবমুক্ত করেন। মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিমের সভাপতিত্বে জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি মন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাক এবং মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ধীরেন্দ্র দেবনাথ শমভু। স্বাগত বক্তব্য প্রদান করেন মৎস্য ও প্রাণিসম্পদ সচিব রওনক মাহমুদ।

প্রধান অতিথির বক্তব্যে জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেন, মৎস্য খাত দেশের অত্যন্ত সম্ভাবনাময় খাত। মেধাসম্পন্ন জাতি গঠন, কর্মসংস্থান সৃষ্টি, বৈদেশিক মুদ্রা অর্জন, নারীর ক্ষমতায়ন, খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণ, দারিদ্র্য বিমোচন ও আর্থ-সামাজিক উন্নয়নে মৎস্য খাত তাৎপর্য অবদান রেখে চলেছে। তাই মৎস্য খাতের উন্নয়নে আমাদের সবসময়ে সচেষ্ট হতে হবে।

সভাপতির বক্তব্যে মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী শ ম রেজাউল করিম বলেন, মৎস্য খাতের সঙ্গে প্রায় ১ কোটি মানুষ জড়িত। মৎস্য খাতকে বেকারদের বিনিয়োগের ক্ষেত্র হিসেবে তৈরি করে দিয়ে আমরা তাদের বেকারত্ব দূর করার ব্যবস্থা নিচ্ছি। তারা উদ্যোক্তা হিসেবে তৈরি হচ্ছে এবং তাদের উৎপাদিত মৎস্য ও মৎস্য জাতীয় পণ্য রপ্তানি করে আমরা বৈদেশিক মুদ্রা অর্জন করতে পারছি। ফলে গ্রামীণ অর্থনীতি সচল হচ্ছে। আমরা প্রচলিত ও অপ্রচলিত মৎস্য সম্পদ সামনে আনতে চাই।

শ ম রেজাউল করিম বলেন, সমুদ্রের উপরে, গভীরে, স্বল্প পানিতে যেখানে যে মৎস্য সম্পদ আছে সেটাকে আমরা পরিকল্পিতভাবে ও বিজ্ঞানসম্মতভাবে আহরণ করব। সে লক্ষে সরকার কাজ করছে। সমুদ্রে আমাদের বিশাল সম্পদ রয়েছে। সেগুলো সংগ্রহের জন্য আমরা নানা প্রকল্প নিয়েছি। আমাদের অর্থনৈতিক যোগানে ও রাষ্ট্র বিনির্মাণে মৎস্য খাত ব্যাপক ভূমিকা রাখছে।

মৎস্য খাতে গুরুত্বপূর্ণ অবদানের এবং এ খাতকে উৎসাহিত করার লক্ষ্য নিয়ে এ বছর জাতীয় মৎস্য সপ্তাহে ৯টি ভিন্ন ভিন্ন ক্ষেত্রে ২১ ব্যক্তি ও প্রতিষ্ঠান জাতীয় মৎস্য পদক প্রদান করা হয়। যার মধ্যে ৯ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে স্বর্ণপদক এবং ১২ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে রৌপ্য পদক প্রদান করা হয়।

Tag :
আপলোডকারীর তথ্য

কোনো দলের বিভ্রান্তিতে পড়ে ইমান নষ্ট করবেন না : মির্জা ফখরুল

‘শেখ হাসিনার দূরদর্শিতায় অভূতপূর্ব কৃষি উন্নয়ন হয়েছে’

আপডেট সময় ১০:২৮:০৬ অপরাহ্ন, রবিবার, ২৯ অগাস্ট ২০২১