ঢাকা ০২:৫৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২ সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা

আফগানিস্তানে আবারও সেনা পাঠান : ওবামার সময়ের প্রতিরক্ষামন্ত্রী

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক:   

কাবুল আন্তর্জাতিক বিমানবন্দরে ভয়াবহ বোমা হামলার পর সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার প্রতিরক্ষামন্ত্রী লিওন প্যানেট্টা আফগানিস্তানে মার্কিন সেনা ফেরত পাঠানোর আহ্বান জানিয়েছেন। তিনি বলেছেন, ‘দেশটিতে সন্ত্রাসবাদের হুমকি প্রতিহত করার জন্য আবারও আফগানিস্তানে মার্কিন সেনা মোতায়েন করা প্রয়োজন।’

প্যানেট্টার বরাত দিয়ে মার্কিন পত্রিকা নিউ ইয়র্ক পোস্ট এ খবর জানিয়েছে।

সাবেক মার্কিন প্রতিরক্ষামন্ত্রী শনিবার ওয়াশিংটনে বলেন, আফগানিস্তান থেকে মার্কিন সেনা প্রত্যাহারের কারণে আমেরিকা একটি ভয়াবহ ও বিপজ্জনক পরিস্থিতিতে পড়েছে। তিনি কাবুলের প্রাণঘাতী বোমা হামলাকে ‘বাইডেনের সবচেয়ে খারাপ দুঃস্বপ্ন’ বলে অভিহিত করেন।

ওবামা প্রশাসনের প্রতিরক্ষামন্ত্রী বলেন, ‘আমরা বর্তমানে আফগানিস্তান থেকে নিজেদের সেনা প্রত্যাহারের চেষ্টা করছি। অথচ গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, আমরা একটি যুদ্ধক্ষেত্রে থেকে বেরিয়ে আসতে পারি না, আমরা সন্ত্রাসবাদের বিরুদ্ধে যুদ্ধ ত্যাগ করতে পারি না। কারণ, সন্ত্রাসবাদ আমাদের নিরাপত্তার জন্য প্রধান হুমকি।’

লিওন প্যানেট্টা দাবি করেন, তালেবান মুখে শান্তির কথা বললেও এখনো সন্ত্রাসবাদ ত্যাগ করেনি বরং সন্ত্রাসীদের সহযোগিতা দিয়ে যাচ্ছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জাসদ কার্যালয় থেকে গ্রেপ্তার ২৭ জনের জামিন আবেদন নাকচ

আফগানিস্তানে আবারও সেনা পাঠান : ওবামার সময়ের প্রতিরক্ষামন্ত্রী

আপডেট সময় ০২:০৫:১৮ অপরাহ্ন, রবিবার, ২৯ অগাস্ট ২০২১