ঢাকা ০৯:৪৩ অপরাহ্ন, সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ১৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
হরতাল করার সেই সুযোগ আমরা কাউকে দেব না ক্রীড়া খাত পুনরুজ্জীবনে পদক্ষেপ নেওয়া হচ্ছে, অতীতের দুর্নীতির তদন্ত চলছে: ক্রীড়া প্রতিমন্ত্রী সুনামগঞ্জে এতো বজ্রপাত হয়, জানলে বিয়েই করতাম না ওখানে : স্পিকার এপ্রিলের ২৬ দিনে রেমিট্যান্স এলো ২৭২ কোটি ডলার মুম্বাইয়ে বিরিয়ানি ও তরমুজ খেয়ে স্বামী-স্ত্রী ও দুই মেয়ের মৃত্যু নেত্রকোনায় বজ্রপাতে প্রাণ গেল ৩ জনের মেয়েদের স্নাতক পর্যন্ত শিক্ষা বিনামূল্যে করার ঘোষণা প্রধানমন্ত্রীর রেকর্ড গড়ে নিউজিল্যান্ডকে হারাল বাংলাদেশ ৩০ এপ্রিলের পর সারা দেশে জুয়া ও মাদকের বিরুদ্ধে সমন্বিত অভিযান: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী দেশের ৮টি বিমানবন্দরের নিরাপত্তায় সর্বোচ্চ সতর্কতা জারি

রোহিঙ্গা ইস্যুতে শেখ হাসিনার ভূমিকায় বিশ্ব সোচ্চার: আমু

অাকাশ জাতীয় ডেস্ক:

শিল্পমন্ত্রী আমির হোসেন আমু বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা রোহিঙ্গাদের বিষয়টি আন্তর্জাতিক মহলে যথাযথভাবে তুলে ধরেছেন বলেই সারাবিশ্ব আজ রোহিঙ্গা ইস্যুতে সোচ্চার হয়েছে। শনিবার বিকেলে ঝালকাঠি সদর উপজেলা পরিষদ মিলনায়তনে মহিলা বিষয়ক অধিদফতরের উদ্যোগে মহিলা স্বেচ্ছাসেবী সমাজকল্যাণ কেন্দ্রসমূহের মধ্যে অনুদানের চেক বিতরণ উপলক্ষে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, তিনি (প্রধানমন্ত্রী) মানবতার দিকে তাকিয়ে অসহায় রোহিঙ্গাদের আশ্রয় দেওয়াসহ মাতৃস্নেহে তাদের দায়িত্ব নিজের কাঁধে তুলে নিয়েছেন।

আমির হোসেন আমু বলেন, অর্ধেক জনগোষ্ঠী নারী সমাজকে বাদ দিয়ে দেশের সার্বিক উন্নয়ন সম্ভব নয়। আওয়ামী লীগ প্রতিষ্ঠাকাল থেকেই নারীদের কথা চিন্তা করেছে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানও নারীকে এগিয়ে নেওয়ার চেষ্টা করেছিলেন।

তিনি বলেন, তাঁর সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকার নারীর সার্বিক কল্যাণে বদ্ধপরিকর এবং এজন্য বিভিন্ন ধরনের ভাতা প্রবর্তনসহ নানামুখী পদক্ষেপ গ্রহণ করেছে।

ঝালকাঠির জেলা প্রশাসক মো. হামিদুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা পরিষদ চেয়ারম্যান সরদার মো. শাহ আলম, পুলিশ সুপার মো. জোবায়েদুর রহমান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খান সাইফুল্লাহ পনির ও সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. সুলতান হোসেন খান।

Tag :
আপলোডকারীর তথ্য

চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপ, যাত্রীর ভাঙল ৪ দাঁত

রোহিঙ্গা ইস্যুতে শেখ হাসিনার ভূমিকায় বিশ্ব সোচ্চার: আমু

আপডেট সময় ১১:১৩:৩১ অপরাহ্ন, শনিবার, ২৩ সেপ্টেম্বর ২০১৭