ঢাকা ১১:৩০ পূর্বাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

প্রেমিকাকে ভারতে পাঠাল বিজিবি, প্রেমিককে থানায়

আকাশ জাতীয় ডেস্ক: 

প্রেমের টানে যশোরের চৌগাছা সীমান্ত দিয়ে অবৈধ অনুপ্রবেশের অভিযোগে আটক ভারতীয় তরুণীকে ফেরত পাঠিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শুক্রবার পতাকা বৈঠকের মাধ্যমে প্রিয়া কর্মকারকে (১৯) ভারতে ফেরত পাঠানো হয়।

এ ঘটনায় আটক তার প্রেমিক সৌরভসহ সাত বাংলাদেশি নাগরিককে চৌগাছা থানায় সোপর্দ করা হয়েছে।

শুক্রবার রাতে সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন ৪৯ বিজিবি যশোরের ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর আবুল হাসান মো. তৌফিক মাহমুদ।

আটককৃতরা হলেন- যশোরের শার্শা উপজেলার কানাইনগর গ্রামের শংকর সরকারের ছেলে সৌরভ সরকার (২৫), একই গ্রামের জাহাঙ্গীর হোসেনের ছেলে আরিফ হোসেন (২২), ঝিকরগাছার কৃষ্ণচন্দ্রপুর গ্রামের হাসেম আলীর ছেলে সুজন (২০), রফিকুল ইসলামের ছেলে জালাল উদ্দীন (১৮), একই গ্রামের নোমান হোসেন (২৭), তাদের বহনকারী ইজিবাইকচালক একরামুল (২০), চৌগাছার গদাধারপুর গ্রামের মৃত আজম আলীর ছেলে আশ্রয়দাতা আখের আলী (৫৫)।

স্থানীয় সূত্র জানায়, ভারতীয় নাগরিক প্রিয়া কর্মকারকে পতাকা বৈঠকের মাধ্যমে দেশে ফেরত পাঠানো হলেও তার প্রেমিক বাংলাদেশি নাগরিক সৌরভ সরকারকে (২৫) থানায় সোপর্দ করেছে বিজিবি। প্রেমের সম্পর্কের সূত্র ধরেই ওই তরুণী সীমান্ত পার হয়েছিলেন।

বিজিবির সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে- বৃহস্পতিবার রাত ১১টার দিকে চৌগাছা সীমান্তের হিজলী বিওপির টহল দল গোপন সংবাদের ভিত্তিতে ভারতীয় নাগরিকসহ পাচারকারী দলের সদস্যদের আটক করে। ভারতীয় নাগরিক প্রিয়া কর্মকার (১৯) উত্তর চব্বিশ পরগনা জেলার বনগাঁও থানার টেংরাইল গ্রামের বাসিন্দা।

পরবর্তীতে শুক্রবার বিকালে অবৈধভাবে আগমনকারী ভারতীয় নাগরিককে কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠকের মাধ্যমে ১০৭ বিএসএফের উত্তর বয়রা কোম্পানি সদরের কাছে হস্তান্তর করা হয়েছে। একই সঙ্গে অবৈধ অনুপ্রবেশে সহায়তাকারী বাংলাদেশি নাগরিকদের চৌগাছা থানায় হস্তান্তর করা হয়েছে।

চৌগাছা থানার ওসি সাইফুল ইসলাম সবুজ বলেন, আটককৃতদের বিরুদ্ধে অবৈধপথে ভারতে প্রবেশের চেষ্টার অভিযোগে পাসপোর্ট আইনে মামলা করেছে বিজিবি। শনিবার তাদের যশোর আদালতে সোপর্দ করা হবে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

প্রেমিকাকে ভারতে পাঠাল বিজিবি, প্রেমিককে থানায়

আপডেট সময় ১০:০৫:২১ অপরাহ্ন, শুক্রবার, ২৭ অগাস্ট ২০২১