ঢাকা ১০:০৫ পূর্বাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ২৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

রোনালদোর মতো রাজকীয়ভাবে এমবাপ্পেকে বরণ করবে রিয়াল

আকাশ স্পোর্টস ডেস্ক: 

কিলিয়ান এমবাপ্পের স্বপ্ন সত্যি হতে চলেছে। রিয়াল মাদ্রিদও একই স্বপ্ন বুনছিলো এতদিন।

পিএসজি থেকে শেষ পর্যন্ত সান্তিয়াগো বার্নাব্যুতে পা রাখতে যাচ্ছেন এই বিশ্বকাপজয়ী ফরাসি ফরোয়ার্ড। ক্লাবের ইতিহাসে সবচেয়ে দামি খেলোয়াড়কে সবার সামনে উপস্থাপন করতে তাই জমজমাট প্রস্তুতি নিচ্ছে লস ব্ল্যাঙ্কোসরা।

স্প্যানিশ সংবাদমাধ্যম ‘মার্কা’ জানিয়েছে, এরইমধ্যে রিয়ালের দেওয়া ১৭০ মিলিয়ন ইউরো ট্রান্সফার ফি ও ১০ মিলিয়ন বোনাসের প্রস্তাবে রাজি হয়েছে পিএসজি। এখন ২০০৯ সালে ম্যানচেস্টার ইউইনাটেড থেকে সান্তিয়াগো বার্নাব্যুতে পা রাখার সময় ক্রিস্টিয়ানো রোনালদোকে যেভাবে জমজমাট এক অনুষ্ঠানের মাধ্যমে বরণ করা হয়েছিল, ঠিক সেভাবেই এমবাপ্পেকে বরণ করার প্রস্তুতি নিচ্ছে ১৩ বারের ইউরোপ চ্যাম্পিয়নরা।

এদিকে পিএসজির হয়ে আগামী রোববার (২৯ আগস্ট) রাঁসের বিপক্ষে মাঠে নাও দেখা যেতে পারে এমবাপ্পেকে। তারপর আন্তর্জাতিক বিরতি কাটিয়ে সান্তিয়াগো বার্নাব্যুতে যাবেন ফরাসি এ ফরোয়ার্ড। আর তখন দর্শকদের সামনে এক জাকজমকপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে নিজের স্বপ্নের ক্লাবে যোগ দেয়ার জানান দিবেন তিনি।

ফরাসি এ তারকাকে দুই পর্যায়ে দর্শকদের সামনে উপস্থিত করতে পারে রিয়াল মাদ্রিদ। প্রথমত, করোনা ভাইরাস মহামারির কারণে বার্নাব্যুর বাইরে সেপ্টেম্বরের ৯ কিংবা ১০ তারিখ ভালদেবেবাসের কোনো খোলা যায়গায় তাকে উপস্থাপন করা হবে। তারপর ১১ তারিখ অফিসিয়ালি সান্তিয়াগো বার্নাব্যুতে তাকে আবারো উপস্থাপন করা হবে।

লা লিগায় ঘরের মাঠে রিয়ালের প্রথম ম্যাচে সেল্টা ভিগোর বিপক্ষে করোনা ভাইরাসের কারণে মাত্র ৪০ শতাংশ দর্শক উপস্থিত থাকবে। নিজেদের সেরা সাইনিং উপস্থাপন করতে রিয়াল আরো বেশি দর্শককে মাঠে আশা করছে। এক্ষেত্রে আন্তর্জাতিক বিরতির পর স্পেনের স্বাস্থ্য মন্ত্রণালয় হয়তো ৭০ শতাংশ দর্শক মাঠে থাকার অনুমতি দেবে। তখন এমবাপ্পেকে দর্শকপূর্ণ স্টেডিয়ামে রাজকীয়ভাবে অফিসিয়ালি উপস্থাপন করতে পারবে ইউরোপের সবচেয়ে সফল এ ক্লাবটি।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

রোনালদোর মতো রাজকীয়ভাবে এমবাপ্পেকে বরণ করবে রিয়াল

আপডেট সময় ০৬:৫২:২০ অপরাহ্ন, শুক্রবার, ২৭ অগাস্ট ২০২১