ঢাকা ১০:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
এখনকার যুদ্ধটা অনেক বড়, ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: প্রধানমন্ত্রী অর্থনৈতিক সংস্কার কার্যক্রম ধাপে ধাপে এগিয়ে নেওয়া হবে: অর্থমন্ত্রী নতুন ঋণ কর্মসূচি নিয়ে আলোচনা শুরু:অর্থনীতির ঝুঁকি বাড়ার সতর্কতা আইএমএফের বিমানবন্দরে যাত্রী হয়রানি বন্ধে ব্যবস্থা নেওয়া হবে : পর্যটনমন্ত্রী বিএনপি ধর্ম-বর্ণের বিভেদে বিশ্বাস করে না: শামা ওবায়েদ সরকার নির্বাচনি ইশতেহার বাস্তবায়নে বদ্ধপরিকর: মাহদী আমিন ঐক্যবদ্ধভাবে সবাইকে কাজ করতে হবে : প্রধানমন্ত্রী বন্যা-জলাবদ্ধতায় আ.লীগ, ইন্টেরিম ও বিএনপি সরকারের আচরণ একই: এবি পার্টি ইউক্রেনের নতুন প্রধানমন্ত্রী সেরহি কোরেৎসকি জুলাই আন্দোলন নিয়ে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করলে ব্যবস্থা: ডিএমপি

লক্ষাধিক যুবকের কর্মসংস্থান হয়েছে: বীরেন শিকদার

অাকাশ জাতীয় ডেস্ক:

যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ড. বীরেন শিকদার বলেছেন, দক্ষ মানবসম্পদ সৃষ্টির লক্ষ্যে দেশের ২৮টি জেলার ৬৪টি উপজেলায় ১ লাখ ১১ হাজার ৬৯৯ জন যুবককে অস্থায়ী কর্মসংস্থানে নিযুক্ত করা হয়েছে। শনিবার জামালপুর সরকারি আশেক মাহমুদ কলেজ মাঠে আয়োজিত সরকারের ন্যাশনাল সার্ভিস কর্মসূচির পঞ্চম পর্বের কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতিশ্রুতি অনুযায়ী ন্যাশনাল সার্ভিস কর্মসূচির আওতায় বিষয়ভিত্তিক প্রশিক্ষণের মাধ্যমে এ সব যুবকদের প্রশিক্ষণ দিয়ে দক্ষ করে কর্মসংস্থানে অন্তর্ভূক্ত করা হয়েছে।

তিনি বলেন, দারিদ্র ম্যাপ অনুসারে দেশের ১৫টি জেলার ২৪টি উপজেলায় বাছাইকৃত ৩৭ হাজার ৫৮৮ জনের অংশগ্রহণে ন্যাশনাল সার্ভিস কর্মসূচির পঞ্চম পর্বের কার্যক্রম বাস্তবায়িত হবে। এ কর্মসূচি মাধ্যমে একদিকে যুবদের কর্মসংস্থান বৃদ্ধি পাচ্ছে অন্যদিকে বেকারত্ব দূরীকরণ ও দারিদ্র্য বিমোচনে মাইলফলক হিসেবে কাজ করছে।

যুব উন্নয়ন অধিদফতরের মহাপরিচালক আনোয়ারুল করিমের সভাপতিত্বে অনুষ্ঠানে পাট ও বস্ত্র প্রতিমন্ত্রী মীর্জা আজম অনুষ্ঠানের উদ্বোধন করেন।

এতে বিশেষ অতিথি ছিলেন, ভূমি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি মো. রেজাউল করিম হীরা, যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য নাহিম রাজ্জাক, জামালপুর জেলা পরিষদ চেয়ারম্যান ফারুক আহমেদ চৌধুরী, জেলা প্রশাসক আহমেদ কবীর, জামালপুর জেলা আওয়ামী লীগের সভাপতি মুহম্মদ বাকী বিল্লাহ ও পুলিশ সুপার মো. দেলোয়ার হোসেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

এখনকার যুদ্ধটা অনেক বড়, ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: প্রধানমন্ত্রী

লক্ষাধিক যুবকের কর্মসংস্থান হয়েছে: বীরেন শিকদার

আপডেট সময় ১০:৫৫:২২ অপরাহ্ন, শনিবার, ২৩ সেপ্টেম্বর ২০১৭