ঢাকা ১০:১৯ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মক্কা-মদিনায় হুমকি এলে বাংলাদেশ চুপ থাকবে না: শামা ওবায়েদ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে সফল পারমাণবিক বিক্রিয়া সম্পন্ন চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর

বঙ্গবন্ধুর ব্যক্তিগত ফটোগ্রাফার মমতাজুল আর নেই

আকাশ জাতীয় ডেস্ক:  

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ব্যক্তিগত ফটোগ্রাফার ও মদিনা আওয়ামী লীগের প্রধান উপদেষ্টা মমতাজুল ইসলাম আর নেই। গত মঙ্গলবার দিবাগত রাতে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে তিনি মারা যান।

বুধবার জোহরের পর সাতকানিয়ার গাটিয়াডেঙ্গা জামে মসজিদে জানাজা শেষে তার লাশ পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

মমতাজুল ইসলামের বয়স হয়েছিল ৮৫ বছর। তিনি স্ত্রী, ৩ পুত্র ও ১ কন্যাসন্তান, আত্মীয়স্বজন ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

ব্যক্তিগত জীবনে মমতাজুল ইসলাম বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, সাবেক শ্রমমন্ত্রী জহুর আহমদ চৌধুরীর ব্যক্তিগত ও ঢাকা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (সাবেক পিজি হাসপাতাল) ফটোগ্রাফার ছিলেন।

তার মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, চট্টগ্রাম-১৫ আসনের সাংসদ প্রফেসর ড. আবু রেজা নেজামুদ্দীন মুহম্মদ নদভী, চট্টগ্রাম-১৪ আসনের সাংসদ বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম চৌধুরী, কেন্দ্রীয় আওয়ামী লীগ নেতা আমিনুল ইসলাম আমিন ও নুরুল আমিন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কুতুব উদ্দীন চৌধুরী, পৌর মেয়র মোহাম্মদ জোবায়ের, সহ-সভাপতি মাস্টার ফরিদুল আলম, মোজাম্মেল হক, সাতকানিয়া প্রেস ক্লাব সভাপতি সৈয়দ মাহফুজ-উন নবী খোকন, মদিনা আওয়ামী লীগ নেতা মোহাম্মদ আমির উদ্দিন চৌধুরী, মদিনা প্রবাসী মোহাম্মদ জোবায়ের ও মোর্শেদুল আলম।

এক বিবৃতিতে তারা মরহুমের বর্ণাঢ্য জীবনের স্মৃতিচারণ করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বঙ্গবন্ধুর ব্যক্তিগত ফটোগ্রাফার মমতাজুল আর নেই

আপডেট সময় ০৬:১৯:৫১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ অগাস্ট ২০২১