ঢাকা ০২:০৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

পাওনা টাকা চাইতে গিয়ে খুন হলেন যুবক

আকাশ জাতীয় ডেস্ক:  

নড়াইলে সৈয়দ আলী শেখ (১৮) নামে এক যুবক পাওনা টাকা চাইতে গিয়ে খুন হয়েছেন। শনিবার রাত ৮টার দিকে নাসির শেখের বাড়িতে এ ঘটনা ঘটে। খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে ঢাকায় নেয়ার পথে রোববার সন্ধ্যা পৌনে ৭টার দিকে তিনি মারা যান।

সৈয়দ আলী শেখ নড়াইলের লোহাগড়া উপজেলার নলদী ইউনিয়নের হলদাহ গ্রামের আজিজার শেখের ছেলে। এ ঘটনায় পুলিশ দুইজনকে আটক করেছে।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, সৈয়দ আলী লোহাগড়া উপজেলার লাহুড়িয়া ইউনিয়নের কামারগ্রামের নাসির শেখের বাড়িতে দিনমজুরের কাজ করতেন। সৈয়দ আলীর মজুরির এক হাজার পাওনা টাকা চাইতে শনিবার রাত ৮টার দিকে নাসির শেখের বাড়িতে যান। তার নিকট পাওনা টাকা চাইলে তাদের মধ্যে কথা কাটাকাটি হয়।

এক পর্যায়ে নাজমুলের পরিবারের লোকজন সৈয়দ আলীকে দা দিয়ে এলোপাথাড়ি কুপিয়ে এবং লাঠি দিয়ে পিটিয়ে গুরুতর রক্তাক্ত জখম করে। এ সময় তাকে ঠেকাতে গিয়ে উপজেলার কামারগ্রামের তিনজন পথচারী আহত হয়। আহতদের লোহাগড়া স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

পরবর্তীতে সৈয়দ আলীর অবস্থার অবনতি হলে সৈয়দ আলীকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। তার অবস্থার আরও অবনতি হলে ঢাকায় নেয়ার পথে রোববার সন্ধ্যা পৌনে ৭টার তার মৃত্যু হয়।

লোহাগড়া থানা ওসি শেখ আবু হেনা মিলন জানান, ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এ ব্যাপারে যথাযথ আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

পাওনা টাকা চাইতে গিয়ে খুন হলেন যুবক

আপডেট সময় ০৯:৪৩:৪০ অপরাহ্ন, সোমবার, ২৩ অগাস্ট ২০২১