ঢাকা ০১:২৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২

তুষারকে ছাপিয়ে রাঙাচ্ছেন মেহেদী

আকাশ স্পোর্টস ডেস্ক:

ঘরোয়া ক্রিকেটে তুষার ইমরানের রানের ফোয়ারা ছোটানো নিয়মিত ঘটনা হয়ে দাঁড়িয়েছে! গত জাতীয় লিগের শেষ তিন ম্যাচে সেঞ্চুরি করার পর বিসিএলেও ছিলেন উত্তুঙ্গ ফর্মে। গত মৌসুমে ঘরোয়া প্রথম শ্রেণির ক্রিকেট শেষ করেছিলেন ডাবল সেঞ্চুরি দিয়ে। এবার জাতীয় লিগের প্রথম পর্বে ৫৪ রান করা তুষার আজ খুলনায় বরিশালের বিপক্ষে ফিরেছেন স্বরূপে। তানভীর ইসলামের বলে আউট হওয়ার আগে খুলনার এই ব্যাটসম্যান করেছেন ১৩২ রান।

২২টি সেঞ্চুরি নিয়ে প্রথম শ্রেণির ক্রিকেটে বাংলাদেশের ব্যাটসম্যানদের মধ্যে সবার শীর্ষে ছিলেন আগেই। আজকের সেঞ্চুরিটা তাঁকে এগিয়ে নিল আরেক ধাপ। তবে তুষারকেও ছাপিয়ে গেছেন দুর্দান্ত ব্যাটিং করা মেহেদী হাসান। খুলনার এই তরুণ ব্যাটসম্যান প্রথম দিন শেষে অপরাজিত আছেন ১৬৫ রানে। মেহেদী কাল ক্যারিয়ারের প্রথম ডাবল সেঞ্চুরির দেখা পাবেন কি না, বলার উপায় নেই। তবে ক্যারিয়ার-সর্বোচ্চ রান করে ফেলেছেন এরই মধ্যে।

প্রথম সেশনেই খুলনার দুই উইকেট নিয়ে শুরুটা ভালোই করে বরিশাল। কিন্তু মেহেদী-তুষারের তৃতীয় উইকেট জুটিতে তোলা ২৭২ রানের সৌজন্যে দিনটা শেষ পর্যন্ত নিজেদের করে নিয়েছে খুলনা। নয় বোলার ব্যবহার করেও প্রতিপক্ষের রানের চাকা আটকে রাখতে পারেনি বরিশাল। ৩ উইকেটে ৩৪৮ রান তুলে দিন শেষ করেছে খুলনা।

Tag :
আপলোডকারীর তথ্য

তুষারকে ছাপিয়ে রাঙাচ্ছেন মেহেদী

আপডেট সময় ০২:২৩:২২ অপরাহ্ন, শনিবার, ২৩ সেপ্টেম্বর ২০১৭