ঢাকা ০৬:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ২৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

বিমানে প্রসববেদনা আফগান নারীর, সন্তান জন্ম জার্মানিতে

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক: 

যুক্তরাষ্ট্রের বিমানবাহিনীর বিমান তখন আকাশে উড়ছিল। এমন সময় প্রসববেদনা শুরু হয় বিমানে থাকা একজন আফগান শরণার্থী নারীর। পরে সেই বিমানটি অবতরণ করে জার্মানিতে। সেখানেই সন্তান প্রসব করেন ওই নারী। মা ও শিশু দুজনই সুস্থ আছেন। যুক্তরাষ্ট্রের বিমানবাহিনীর পক্ষ থেকে রবিবার টুইট করে বিষয়টি জানানো হয়েছে।

টুইটারে জানানো হয়েছে, আফগান নারীর প্রসববেদনা শুরু হয়েছিল বিমান ওড়ার পরই। বিমান তখন ২৮ হাজার ফুট উচ্চতায়। বিমানের ভিতরে বায়ুচাপ কম থাকায় তীব্র শ্বাসকষ্ট হচ্ছিল ওই নারীর। তাঁর দম যেন বন্ধ হয়ে আসছিল। তা দেখে বিমানের উচ্চতা খুব দ্রুত কমিয়ে আনেন পাইলট। যাতে বিমানের ভিতরে বায়ুচাপের পরিমাণ বাড়ে।

টুইটারে আরও জানানো হয়েছে, দ্রুত বিমানটি জার্মানির র‌্যামস্টিন এয়ারবেসে অবতরণ করে। এর পরপরই সন্তান প্রসব করেন ওই আফগান নারী। প্রসবে সাহায্য করেন আমেরিকার বিমানবাহিনীর সদস্যরাই। মা ও শিশুকে পরে নিয়ে যাওয়া হয় র‌্যামস্টিন এয়ারবেসের কাছাকাছি একটি হাসপাতালে। মা ও শিশু দুজনেই সুস্থ।

ওই নারীর মতো আর যাঁরা কাবুল ছেড়ে অন্যত্র পালাতে চাইছেন, তাঁদের কয়েকজনকে নিয়ে শুক্রবার যুক্তরাষ্ট্রের বিমানবাহিনীর এয়ার মোবিলিটি কমান্ডের সি-১৭ বিমানটি কাবুল থেকে আকাশে ওড়ে পশ্চিম এশিয়ার উদ্দেশ্যে। সেখানে কাবুল থেকে আসা কয়েকজনকে নামানোর কথা ছিল। তারপর সেখান থেকে জার্মানিতে আমেরিকার র‌্যামস্টিন এয়ারবেসে যাওয়ার জন্য আকাশে ওড়ে বিমানটি। সেই বিমানেই ছিলেন ওই শরণার্থী আফগান নারী।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

বিমানে প্রসববেদনা আফগান নারীর, সন্তান জন্ম জার্মানিতে

আপডেট সময় ০৫:০১:৩০ অপরাহ্ন, রবিবার, ২২ অগাস্ট ২০২১