ঢাকা ০৪:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

প্রধানমন্ত্রীর অনুদান: বিনামূল্যে হার্টের ভাল্ব-রিং পাবেন গরিবরা

আকাশ জাতীয় ডেস্ক: 

হৃদরোগে আক্রান্ত অসহায় ও গরিব রোগীদের বিনামূল্যে হার্টের ভাল্ব, রিং ও পেসমেকার কিনতে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালকে আর্থিক অনুদান দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এসব চিকিৎসা সরঞ্জামের জন্য প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল হতে এককালীন ৩ কোটি ২৯ লাখ টাকা দেয়া হয়েছে।

রবিবার অনুদানের চেক প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব তোফাজ্জল হোসেন মিয়া হৃদরোগ হাসপাতাল কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করেন।

জানা গেছে, সরকারি পর্যায়ে হৃদরোগে আক্রান্তদের জন্য সবচেয়ে বড় হাসপাতাল জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট। কিন্তু অনেক রোগীকে ভাল্ব প্রতিস্থাপন কিংবা রিং বসাতে হয়। তবে তাদের অনেকে আর্থিক সংকটের কারণে সেই চিকিৎসা নেয়ার সুযোগ পান না। বিষয়টি জানার পর প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই বরাদ্দ দিয়েছেন।

অনুদানের এই টাকায় হাসপাতালে আসা গরিব ও অসহায় হৃদরোগীদের মধ্যে বিনামূল্যে বিতরণের জন্য ১৫০টি ভাল্ব, ১৫০ রিং ও ১০০ পেসমেকার কেনা হবে।

এই সময় উপস্থিত ছিলেন জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালের (এনআইসিভিডি) পরিচালক অধ্যাপক ডা. মীর জামাল উদ্দিন, ডা. জুলফিকার লেনিন, হৃদরোগ ইনস্টিটিউটের সহযোগী অধ্যাপক ও আবাসিক সার্জন ডা. আশ্রাফুল হক সিয়াম।

আর্থিক সহযোগিতা পাওয়ার বিষয়টি নিশ্চিত করে ডা. আশ্রাফুল হক সিয়াম বলেন, গরিব ও অসহায় রোগীদের জন্য হার্টের ভাল্ব, রিং ও পেসমেকার বিনামূল্যে বিতরণের জন্য প্রধানমন্ত্রী যে অনুদান দিয়েছেন এজন্য আমরা কৃতজ্ঞ। গরিব অনেক রোগীর স্বজনরা অনেক সময় চিকিৎসা করাতে পারেন না বিষয়টি অবহিত হওয়ার পর প্রধানমন্ত্রী এই অনুদান দিয়েছেন। এতে এখানকার চিকিৎসা সেবা আরও সহজ হবে এবং গরিব মানুষ উপকৃত হবে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

প্রধানমন্ত্রীর অনুদান: বিনামূল্যে হার্টের ভাল্ব-রিং পাবেন গরিবরা

আপডেট সময় ০৪:২৯:০২ অপরাহ্ন, রবিবার, ২২ অগাস্ট ২০২১