ঢাকা ০৫:৪০ পূর্বাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

নিজ ঘরে প্রবাসীর স্ত্রীর গলাকাটা লাশ

আকাশ জাতীয় ডেস্ক:

নেত্রকোনায় নিজ ঘর থেকে শরিফা আক্তার (৩৫) নামে এক প্রবাসীর স্ত্রীর গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার দুপুরে সদর উপজেলার মদনপুর ইউনিয়নের কাংসা এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়। পরে ময়নাতদন্তের জন্য নেত্রকোনা আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়।

নিহত শরিফা আক্তার কাংসা এলাকার মৃত মহর আলীর মেয়ে এবং একই ইউনিয়নের সাজিউড়া গ্রামের রিপন মিয়ার (৪২) স্ত্রী। রিপন মিয়া তিন বছর ধরে মালয়েশিয়ায় শ্রমিক হিসেবে কর্মরত রয়েছেন। তাদের দাম্পত্য জীবনে এক মেয়ে ও ছেলে রয়েছে। মেয়ে সাদিয়া আক্তার (১৩) স্থানীয় একটি মাধ্যমিক বিদ্যালয়ে সপ্তম শ্রেণির শিক্ষার্থী। আর ছেলে রিফাত মিয়া (৭) সদর উপজেলায় একটি মাদ্রাসায় থেকে লেখাপড়া করছে।

এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, শরিফা আক্তার বিয়ের কিছুদিন পর থেকেই বাবার বাড়ির পাশে ঘর বেঁধে বসবাস করে আসছিলেন। প্রতিদিনের মতো শুক্রবার রাতের খাবার খেয়ে মেয়েকে নিয়ে ঘুমিয়ে পড়েন। শনিবার সকালে ঘুম থেকে জেগে মায়ের গলাকাটা লাশ দেখতে পায় তার মেয়ে। পরে তার চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসেন। স্থানীয়দের খবরের পরিপ্রেক্ষিতে নেত্রকোনা মডেল থানা পুলিশ ও ময়মনসিংহের সিআইডি পুলিশের ক্রাইম সিন ইউনিটের সদস্যরা ঘটনাস্থলে যান। পরে বিভিন্ন আলামত সংগ্রহ করে বেলা ১২টার দিকে নিহতের মরদেহ নেত্রকোনা আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়।

এ ব্যাপারে নেত্রকোনা অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মোহাম্মদ ফকরুজ্জামান জুয়েল বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড। আমরা বিষয়টি তদন্ত করছি। আশা করছি দ্রুত সময়ের মধ্যেই এ হত্যার রহস্য উন্মোচনসহ জড়িতদের আইনের আওতায় আনা সম্ভব হবে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

নিজ ঘরে প্রবাসীর স্ত্রীর গলাকাটা লাশ

আপডেট সময় ০৮:০৮:৪৬ অপরাহ্ন, শনিবার, ২১ অগাস্ট ২০২১