ঢাকা ০৮:৫৩ পূর্বাহ্ন, শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ২৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

ইউএনওর বাসায় হামলায় বরিশালের কাউন্সিলর ঢাকায় গ্রেপ্তার

আকাশ জাতীয় ডেস্ক: 

বরিশাল সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার বাসায় হামলা এবং পুলিশের সঙ্গে আওয়ামী লীগ নেতাকর্মীদের সংঘর্ষের মামলায় বরিশাল সিটি করপোরেশনের ২১ নম্বর ওয়ার্ড কাউন্সিলর শেখ সাইয়েদ আহম্মেদ মান্না ঢাকায় গ্রেপ্তার হয়েছেন। বরিশাল মহানগর আওয়ামী লীগের এই সাংগঠনিক সম্পাদককে মোহাম্মদপুর এলাকা থেকে গ্রেপ্তার করে র‌্যাব।

শনিবার র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক খন্দকার আল মঈন এই তথ্য নিশ্চিত করেন।

এর আগে শুক্রবার রাত ১০টায় রাজধানীর মোহাম্মদপুরের শিয়া মসজিদ এলাকায় বড় বোনের বাসা থেকে আইনশৃঙ্খলা বাহিনীর লোক পরিচয়ে সাদা পোশাকধারীরা আওয়ামী লীগের এই নেতাকে নিয়ে যায় বলে অভিযোগ করেন স্বজনরা।

কাউন্সিলর মান্নার বড় বোন কানিজ ফাতেমা গণমাধ্যকে জানান, রাত ১০টার দিকে তার বাসায় একদল সাদা পোশাকধারী লোক এসে মান্নাকে নিয়ে যান। তাদের পরিচয় জানতে চাইলে নিজেদের আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য বলে দাবি করেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তার বাসায় হামলার ঘটনায় বরিশাল-পটুয়াখালী মিনিবাস মালিক সমিতির সভাপতি মমিন উদ্দিন কালুকেও গতকাল রাতে গ্রেপ্তার করে পুলিশ। আলোচিত এই ঘটনায় এখন পর্যন্ত ২২ জনকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা বাহিনী।

গত ১৮ আগস্ট (বুধবার) রাতে উপজেলা পরিষদ চত্বরে ব্যানার খোলাকে কেন্দ্র করে সিটি করপোরেশন কর্মকর্তা ও আওয়ামী লীগের নেতাকর্মীরা নির্বাহী কর্মকর্তার বাসভবনে হামলা চালায় বলে অভিযোগ ওঠে। পরে ইউএনওর নির্দেশে গুলি ছোড়ে আনসার সদস্যরা। এতে আওয়ামী লীগের বেশ কয়েকজন নেতাকর্মী আহত হন।

এই ঘটনায় উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পুলিশ বাদী হয়ে দুটি মামলা করেন। দুই মামলাতেই মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহকে প্রধান আসামি করা হয়। মোট আসামির সংখ্যা ৬০২ জন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

ইউএনওর বাসায় হামলায় বরিশালের কাউন্সিলর ঢাকায় গ্রেপ্তার

আপডেট সময় ০৬:১৬:৪৭ অপরাহ্ন, শনিবার, ২১ অগাস্ট ২০২১