ঢাকা ০৬:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

ইউএনওর বাসভবনে হামলায় জড়িতরা শাস্তি পাবে: স্বরাষ্ট্রমন্ত্রী

আকাশ জাতীয় ডেস্ক:  

বরিশাল সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মুনিবুর রহমানের সরকারি বাসভবনে হামলায় জড়িতরা শাস্তি পাবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

বৃহস্পতিবার বিকালে জাতীয় শোক দিবস উপলক্ষে শেরেবাংলা নগর থানা আওয়ামী লীগ আয়োজিত অসহায়দের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ শেষে স্বরাষ্ট্রমন্ত্রী এ কথা বলেন। রাজধানী উচ্চ বিদ্যালয়ে খাদ্যসামগ্রী বিতরণ কর্মসূচির আয়োজন করা হয়।

এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘বিষয়টি এখন তদন্তাধীন। তদন্তের মাধ্যমে বেরিয়ে আসবে কার ভূমিকা কী ছিল। কেউ যদি ভুল-ভ্রান্তি করে থাকেন, তাহলে তদন্ত শেষে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। সরকারি বাসভবনে হামলার ঘটনায় দোষী ও প্ররোচনাকারীদের শাস্তি হবে।’

বুধবার রাত ১০টার পর বরিশাল নগরীর সিঅ্যান্ডবি সড়ক এলাকার সদর উপজেলা চত্বরের ইউএনওর বাসভবনে ক্ষমতাসীন দলের নেতাকর্মীরা হামলা চালায়। দুই দফায় জেলা ছাত্রলীগের কয়েক শ নেতা-কর্মী ইউএনওর বাসভবনে হামলা চালান বলে অভিযোগ করেন ইউএনও। হামলায় ইউএনওর বাসভবনে নিরাপত্তার দায়িত্বে থাকা কয়েকজন আনসার সদস্য আহত হন। ছাত্রলীগের দাবি, এ সময় তাদের অন্তত ৩০ জন নেতা-কর্মী গুলিবিদ্ধ হয়েছেন।

হামলার ঘটনায় ছাত্রলীগের ৩০ নেতাকর্মীর নাম উল্লেখ করে দুটি মামলা হয়েছে। মামলার পর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হাসান মাহমুদ ওরফে বাবুসহ ১২ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বরিশালে ইউএনওর বাসভবনে হামলার বিষয়ে জানতে চাইলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘যখনই কোনো অস্বাভাবিক পরিস্থিতি তৈরি হয়, তখনই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দায়িত্ব পরিস্থিতি স্বাভাবিক করা। বরিশালের ঘটনা যে পর্যায়ে গিয়েছিল, এতে করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি স্বাভাবিক করেছে। বর্তমানে বরিশাল শহরে উত্তেজনাপূর্ণ অবস্থা নেই। এ ঘটনায় মামলা হয়েছে, ঘটনায় কারও প্ররোচনা ছিল কি-না, তা মামলার তদন্ত শেষে বলা যাবে।’

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

ইউএনওর বাসভবনে হামলায় জড়িতরা শাস্তি পাবে: স্বরাষ্ট্রমন্ত্রী

আপডেট সময় ১০:৪২:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ অগাস্ট ২০২১