ঢাকা ০৫:১৭ অপরাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২

এমবাপ্পের পিএসজি ছাড়ার গুঞ্জনে ‘বোমা’ ফাটালেন রিয়াল মাদ্রিদ মিডফিল্ডার

আকাশ স্পোর্টস ডেস্ক:  

প্যারিস সেইন্ট জার্মেইয়ে (পিএসজি) আর থাকতে মন চাইছে না কিলিয়ান এমবাপ্পের। পিএসজির সঙ্গে চুক্তি নবায়নে আগ্রহ নেই এই ফরাসি ফরোয়ার্ডের। যত দ্রুত সম্ভব রিয়াল মাদ্রিদে যোগ দিতে যাচ্ছেন তিনি। যদিও পিএসজির চেয়ারম্যান নাসের আল খোলাইফি বলেছেন, এমবাপ্পের আমাদের ক্লাবকে ছেড়ে যাওয়ার কোনো কারণ দেখছি না।

তাতে অবশ্য গুঞ্জন থামছে না। এরইমধ্যে গুঞ্জনে নতুন মাত্রা যোগ করেছেন রিয়াল মাদ্রিদের জার্মান মিডফিল্ডার টনি ক্রস। বললেন, কিছুদিনের মধ্যে রিয়াল মাদ্রিদে যোগ দিতে চলেছেন পিএসজির একজন তারকা।

তবে তারকার নাম মুখে আনেননি টনি। এতে অবশ্য কারো বুঝতে কষ্ট হয়নি যে, এমবাপ্পের কথাই বলেছেন রিয়ালের এই মিডফিল্ডার।

নিজের ভাইয়ের সঙ্গে চালানো একটি পডকাস্টে টনি ক্রুস বলেন, দেখা যাক সবকিছু কীভাবে এগোয়। মেসি পিএসজিতে যাওয়ায় হয়তো আমাদের জন্য ভালোই হয়েছে। কারণ আমাদের চিরপ্রতিদ্বন্দ্বী দল তাদের সেরা খেলোয়াড়কে হারিয়েছে। এ কথা বলার পরই ‘বোমা’ ফাটান ক্রুস, যা এমবাপেকে ঘিরে চলা গুঞ্জন নতুন মাত্রা পেল।

বললেন, ‘এখন এর ধারাবাহিকতায় আরও ভালো কিছু হতে পারে। হয়তো পিএসজি থেকে একজন আমাদের সঙ্গে যোগ দেবে, আমি জানি না।’

তবে এমবাপ্পেকে ছাড়তে কোনোমতেই রাজি নয় পিএসজি। দলটির চেয়ারম্যান নাসের আল খোলাইফি বলেছেন, ‘এমবাপ্পের আমাদের ক্লাবকে ছেড়ে যাওয়ার কোনো কারণ দেখছি না। সে খুব লড়াকু মনোভাবের। সে চায় সর্বোচ্চ পর্যায়ে প্রতিদ্বন্দ্বিতা করার মতো শক্তিশালী দল। এখন সেই অযুহাতও নেই তার সামনে।’

এ নিয়ে মঙ্গলবার এমবাপ্পের প্রতিনিধির সঙ্গে বৈঠকও করেছে পিএসজি কর্তৃপক্ষ। তবে অমীমাংসিতভাবেই শেষ হয়েছে সেই বৈঠক। এদিকে এমবাপ্পেকে অনুরোধ করেছেন, আর একটি বছর যেন তিনি প্যারিসে থেকে যান।

তারা জানিয়েছেন, যেহেতু ২০২২ সাল পর্যন্ত পিএসজির সঙ্গে চুক্তি রয়েছে এমবাপ্পের। তবে মাঝপথে কোথাও না গিয়ে এ বছরটা পিএসজিতেই খেলুক এমবাপ্পে। এর পর যখন এমনিতেই ফ্রি এজেন্ট হয়ে যাবেন, তখন না হয় অন্য ক্লাবে যাবেন।

সতীর্থদের সেই অনুরোধ এমবাপ্পে রাখবেন কিনা তা নিশ্চিত না হওয়া গেলেও ইতোমধ্যে পিএসজির স্পোর্টিং ডিরেক্টর লিওনার্দো খেলোয়াড়দের জানিয়ে দিয়েছেন, এমবাপ্পে এই মৌসুমে ক্লাব ছাড়বেন না। আরও একটি মৌসুম তিনি প্যারিসে থাকবেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মক্কা-মদিনায় হুমকি এলে বাংলাদেশ চুপ থাকবে না: শামা ওবায়েদ

এমবাপ্পের পিএসজি ছাড়ার গুঞ্জনে ‘বোমা’ ফাটালেন রিয়াল মাদ্রিদ মিডফিল্ডার

আপডেট সময় ০৭:৩৮:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ অগাস্ট ২০২১