ঢাকা ১০:১৮ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মক্কা-মদিনায় হুমকি এলে বাংলাদেশ চুপ থাকবে না: শামা ওবায়েদ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে সফল পারমাণবিক বিক্রিয়া সম্পন্ন চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর

মাইক্রোবাসে নারী শ্রমিককে দলবদ্ধ ধর্ষণ: গ্রেপ্তার ৩

আকাশ জাতীয় ডেস্ক:  

নরসিংদীতে এক নারী শ্রমিককে (২০) মাইক্রোবাসের ভিতরে পালাক্রমে ধর্ষণের ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। একইসঙ্গে ধর্ষণের সময় ব্যবহৃত মাইক্রোবাসটিও জব্দ করা হয়েছে। বুধবার দুপুরে নরসিংদী শহরের বিভিন্ন জায়গা থেকে অভিযুক্তদের গ্রেপ্তার ও মাইক্রোবাসটি উদ্ধার করা হয়।

এর আগে মঙ্গলবার রাতে সদর থানার চিনিশপুর পশ্চিম পাড়া বেলতলা এলাকায় এই ধর্ষণের ঘটনা ঘটে।

নির্যাতিতা ওই নারী পঞ্জগড় জেলার বাসিন্দা। তিনি নরসিংদী শহরের সাটিরপাড়া এলাকার কুমিল্লা কলোনিতে বসবাস করে স্থানীয় পাওয়ার লোমে শ্রমিক হিসেবে কাজ করেন। তার স্বামীর সঙ্গে বিচ্ছেদ হয়ে গেছে এবং তাদের একটি সন্তান আছে।

গ্রেপ্তাররা হলেন কিশোরগঞ্জ জেলার করিমগঞ্জ থানার গুজাদিয়া এলাকার মোমেন মিয়ার ছেলে বর্তমানে নরসিংদী শহরের বাসাইলের বাসিন্দা মিজান মিয়া আরিয়ান (২০), নরসিংদী শহরের বাসাইল এলাকার রহমত উল্লাহর ছেলে সাইফুল ইসলাম (২৪) ও পলাশ থানার ধানইর চর এলাকার ইদ্রিস মিয়ার ছেলে সোহেল মিয়া (২৪)।

নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) ইনামুল হক সাগর বলেন, আমরা দলবদ্ধ ধর্ষণের অভিযোগ পাওয়ার সঙ্গে সঙ্গে অভিযুক্তদের গ্রেপ্তারে অভিযান চালিয়েছি। পরে প্রযুক্তিগত সহায়তায় নরসিংদী শহরের বিভিন্ন জায়গা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। বুধবার বিকালে তাদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মাইক্রোবাসে নারী শ্রমিককে দলবদ্ধ ধর্ষণ: গ্রেপ্তার ৩

আপডেট সময় ১১:৩৩:২৯ অপরাহ্ন, বুধবার, ১৮ অগাস্ট ২০২১