ঢাকা ০৯:২১ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মক্কা-মদিনায় হুমকি এলে বাংলাদেশ চুপ থাকবে না: শামা ওবায়েদ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে সফল পারমাণবিক বিক্রিয়া সম্পন্ন চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর

নারকেল গাছের মাথায় মৃত্যু, ৯৯৯ নম্বরে ফোনে লাশ উদ্ধার

আকাশ জাতীয় ডেস্ক:  

বাগেরহাটের মোল্লাহাট উপজেলার পল্লীতে নিজার লস্কর (৫০) নামের এক দিনমজুর নারকেল গাছের মাথায় উঠে মারা যান। তার মৃত্যুর ৫ ঘণ্টা পর লাশ উদ্ধার করেছে বাগেরহাট ফায়ার সার্ভিসের সদস্যরা।

বিকালে ৯৯৯ নম্বরে ফোন পেয়ে বাগেরহাট ফায়ার সার্ভিসের সদস্যরা নিজার লস্করের লাশ সন্ধ্যায় উদ্ধার করে। নিহত নিজার লস্কর শাসন গ্রামের বাসিন্দা।

এর আগে ওই দিন দুপুরের পর মোল্লাহাট উপজেলার শাসন গ্রামের আওয়াল লস্করের ছেলে নিজার লস্কর নিজ বাড়ির আঙিনায় একটি নারকেল গাছে উঠে নিড়ানোসহ নারকেলও পাড়েন। এরপর নারকেল গাছের মাথায় স্ট্রোক করে তার মৃত্যু হয়।

এরপর ডাকাডাকিতে উত্তর না দেয়ায় স্থানীয় একজন ওই নারকেল গাছের মাথায় উঠে দেখেন নিজার লস্কর গাছে জড়িয়ে রয়েছেন। কোনো সাড়াশব্দ করছেন না। তখন তিনি নিজার লস্করকে নারকেল গাছের মাথায় রশি দিয়ে বেঁধে রেখে আসেন।

বিকালের দিকে লোকজন জরুরি সহয়তা সেবা ৯৯৯ নম্বরে ফোন দেন। জরুরি সহয়তা সেবা ৯৯৯ নম্বর থেকে বাগেরহাট ফায়ার সার্ভিসকে বিষয়টি জানানো হয়। এরপর ঘটনাস্থলে গিয়ে ল্যাডার দিয়ে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে নারকেল গাছের মাথা থেকে রশি দিয়ে নিজার লস্করের লাশ উদ্ধার করে মোল্লাহাট উপজেলা হাসপাতালে পাঠায়। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা করে নিজার লস্করকে মৃত ঘোষণা করেন।

বাগেরহাট ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক বলেন, জরুরি সহয়তা সেবা ৯৯৯ নম্বর থেকে আমাদের ফোন দিলে আমাদের দুটি ইউনিট দ্রুত মোল্লাহাট উপজেলা শাসন গ্রামে ছুটে যাই। আমরা ল্যাডার দিয়ে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে নারকেল গাছের মাথা থেকে নিজার লস্করের লাশ উদ্ধার করে মোল্লাহাট উপজেলা হাসপাতালে নিয়ে যাই।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নারকেল গাছের মাথায় মৃত্যু, ৯৯৯ নম্বরে ফোনে লাশ উদ্ধার

আপডেট সময় ০৬:৪৯:৩২ অপরাহ্ন, বুধবার, ১৮ অগাস্ট ২০২১