ঢাকা ০৯:৫০ পূর্বাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

সচিবদের নিয়ে বৈঠক করছেন প্রধানমন্ত্রী

আকাশ জাতীয় ডেস্ক: 

সব সচিবদের নিয়ে বৈঠক করছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দীর্ঘ চার বছর দেড় মাস পর সচিবদের নিয়ে এ বৈঠক করছেন তিনি।

বুধবার (১৮ আগস্ট) রাজধানীর এনইসি সম্মেলন কক্ষে সকাল ১০টায় বৈঠক শুরু হয়। সভায় সরকারপ্রধান শেখ হাসিনা গণভবন থেকে ভার্চ্যুয়ালি যোগ দিয়েছেন।

এর আগে সরকারপ্রধানের উপস্থিতিতে সর্বশেষ সচিব সভা অনুষ্ঠিত হয় ২০১৭ সালের জুলাই মাসে। এরপর গত ৪ জুলাই চার বছর পর সরকারপ্রধানের উপস্থিতিতে সচিব সভা করার উদ্যোগ নেওয়া হয়েছিল। কিন্তু করোনা পরিস্থিতির কারণে ওই দিনের সভা স্থগিত করা হয়। এখন লকডাউন তুলে দেওয়ায় বুধবার নতুন করে সচিব সভা অনুষ্ঠিত হচ্ছে।

জানা যায়, সচিবদের নিয়ে প্রতিবছর একটি বিশেষ সভা করেন সরকারপ্রধান। সচিব সভা করার এই রীতি প্রতিবছরই পালিত হয়। তবে কোনো কোনো বছর সরকারপ্রধান উপস্থিত না থাকলেও সভা অনুষ্ঠিত হয়। তবে এবার প্রধানমন্ত্রী সভায় উপস্থিত থাকার সম্মতি দেওয়ায় সভার গুরুত্ব বেড়েছে। সারাবছর একটি দিন, একটি বৈঠকে সরকারপ্রধানকে পাওয়ার জন্য সচিবরা অপেক্ষা করেন বলে জানা গেছে।

গত ৪ জুলাই যখন সচিব সভার তারিখ নির্ধারিত হয়েছিল, তখন সভার এজেন্ডার মধ্যে খাদ্য নিরাপত্তা, করোনাকালে অর্থনীতি সুসংহত রাখা, সরকারি খাতের আর্থিক বিধি-বিধান কঠোরভাবে অনুসরণ, প্রকল্প বাস্তবায়নে স্বচ্ছতা রাখা, ভূমিকম্প, অগ্নিকাণ্ড, বন্যা ও প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় প্রয়োজনীয় প্রস্তুতি এবং বিবিধ বিষয়কে কেন্দ্র করে সচিব সভার এজেন্ডা তৈরি হয়েছিল। কিন্তু আজকের নির্ধারিত সভার জন্য পৃথকভাবে কোনো এজেন্ডা নির্ধারণ করা হয়নি।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

সচিবদের নিয়ে বৈঠক করছেন প্রধানমন্ত্রী

আপডেট সময় ১২:০৩:৫৪ অপরাহ্ন, বুধবার, ১৮ অগাস্ট ২০২১