ঢাকা ০৬:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

শুভেচ্ছা দূত ছিলাম, শেয়ার হোল্ডার নই: মাশরাফি

আকাশ জাতীয় ডেস্ক:  

অফারে পণ্য বিক্রির নামে অগ্রিম টাকা নিয়ে ক্রেতাদের সঙ্গে প্রতারণার অভিযোগ ওঠা ই-কমার্স প্রতিষ্ঠান ই-অরেঞ্জের শুভেচ্ছা দূত ছিলেন জাতীয় সংসদ সদস্য ও বাংলাদেশের জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মোর্ত্তজা। অনেক গ্রাহকের অভিযোগ, তাকে দেখে তারা এই প্রতিষ্ঠানটির পণ্য কিনেন। তবে মাশরাফি জানিয়েছেন, তার মেয়াদ ইতিমধ্যে শেষ হয়ে গেছে। তিনি বলেন, ‘দোষারোপ করার আগে জানতে হবে আমি শেয়ার হোল্ডার কি না। আপনি যখন মালিকানায় না থাকবেন, তখন কী বা করতে পারবেন।’

মঙ্গলবার বিবিসি বাংলার সঙ্গে আলাপকালে মাশরাফি বলেন, ‘আমি চেষ্টা করেছি ওনাদের সহযোগিতা করার, তবে তাদের সাথে আমার চুক্তি এক দেড় মাস আগে শেষ হয়ে গেছে।’

সাবেক এই অধিনায়ক বলেন, ‘আমার কাছে যখন অফার আসে তখন তাদের ট্রেড লাইসেন্স আছে কি না সেটা দেখি। তারা যদি অনুমোদিত না হয় সেক্ষেত্রে প্রশ্ন উঠতে পারে। কিন্তু অনুমোদিত হলে তো প্রশ্ন ওঠে না। আগে ২০-৩০টা কোম্পানির সাথে কাজ করেছি, কিন্তু সমস্যা হয়নি। এখন কোনো এক কোম্পানির জন্য বিজ্ঞাপন করলাম, কিন্তু তাদের পানির ভেতর যদি পোকা পান, তাহলে এটার সমাধান কী?’

এর আগে গত বৃহস্পতিবার অনলাইন শপিং শপ ই-অরেঞ্জ প্রতিষ্ঠানটি ফেসবুক পেজে একটি পোস্টের মাধ্যমে অফিস বন্ধ করে কর্মকর্তাদের হোম অফিসের ঘোষণা দেয়। এরপর সোমবার একদল গ্রাহক প্রতিষ্ঠানটির গুলশান কার্যালয়ের সামনে বিক্ষোভ করেন। তাদের টাকা নিয়ে সময়মত পণ্য সরবরাহ না করার অভিযোগ এনে এই বিক্ষোভের পর তাদের একটি দল মাশরাফি বিন মোর্ত্তজার মিরপুরের বাসার সামনেও বিক্ষোভ করে।

প্রতারিত হওয়া অধিকাংশ গ্রাহকের ভাষ্যমতে মাশরাফিকে প্রতিষ্ঠানটির সঙ্গে কাজ করতে দেখার পর ই-অরেঞ্জে পণ্যের অর্ডার দিয়েছিলেন তারা। তবে অনলাইন শপ ই-অরেঞ্জ এর শুভেচ্ছা দূত মাশরাফি জানান, প্রতিষ্ঠানটির সঙ্গে তার চুক্তির মেয়াদ ইতিমধ্যেই শেষ হয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

শুভেচ্ছা দূত ছিলাম, শেয়ার হোল্ডার নই: মাশরাফি

আপডেট সময় ০৮:২৯:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ অগাস্ট ২০২১