ঢাকা ০৭:৫০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

বঙ্গবন্ধুর খুনীদের ফিরিয়ে দিতে কানাডা-যুক্তরাষ্ট্রের প্রতি আহ্বান

আকাশ জাতীয় ডেস্ক:  

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম বলেন, বঙ্গবন্ধুর দুই খুনী রাশেদ চৌধুরী ও নূর চৌধুরী যুক্তরাষ্ট্র ও কানাডায় অবস্থান করছেন। তিনি খুনীদেরকে ফিরিয়ে দেওয়ার জন্য দুই দেশের প্রতি আহ্বান জানান।

জাতীয় শোক দিবস ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে মঙ্গলবার (১৭ আগস্ট) পররাষ্ট্র মন্ত্রণালয় এক আলোচনা সভার আয়োজন করে। ফরেন সার্ভিস অ্যাকাডেমিতে আয়োজিত এই আলোচনা সভায় শাহরিয়ার আলম এই আহ্বান জানান। আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পররাষ্ট্র মন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।

এ সময় আব্দুল মোমেন বলেন, বঙ্গবন্ধুর সারা জীবনের লক্ষ্য ছিল দেশের শান্তি ও সমৃদ্ধি। তিনি শোষণমুক্ত সমাজ গড়তে চেয়েছিলেন। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা পিতার সেই আদর্শ মেনেই দেশ পরিচালনা করছেন।

অনুষ্ঠানে ভার্চ্যুয়ালি বক্তব্য রাখেন আওয়ামী লীগ নেতা ও ১৪ দলের মুখপাত্র ও সমন্বয়ক আমির হোসেন আমু, বঙ্গবন্ধু সরকারের উপমন্ত্রী নাফিয়া আখতার ডলি। এছাড়াও অনুষ্ঠানে বক্তব্য রাখেন ঢাকায় নিযুক্ত ফিলিস্তিনের রাষ্ট্রদূত ইউসুফ এস ওয়াই রামাদান।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

বঙ্গবন্ধুর খুনীদের ফিরিয়ে দিতে কানাডা-যুক্তরাষ্ট্রের প্রতি আহ্বান

আপডেট সময় ০৩:৪২:৪৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ অগাস্ট ২০২১