ঢাকা ০৫:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ২৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

ইমরান খানের পাশে থাকার ঘোষণা এরদোগানের

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক: 

আফগানিস্তান থেকে উদ্বাস্তু ঠেকাতে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের পাশে থাকবেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান। এই অঞ্চলে শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে ইমরান খানের পাশে থাকার ঘোষণা দিলেন এরদোগান।

রোববার তালেবান কাবুল দখলের পর দেশটির নাগরিকদের মধ্যে দেশ ছাড়ার তৎপরতা শুরুর পরিপ্রেক্ষিতে এ কথা বলেন এরদোগান।

মিডলইস্ট আইয়ের খবরে বলা হয়েছে, এরদোগান বলেন, তার দেশ উদ্বাস্তু ঠেকাতে উদ্যোগী হবে। তিনি এও বলেন যে, ইরান সীমান্তের কাছাকাছি তার দেশ যে দেয়াল তৈরি করছে সেটিও আফগানিস্তান থেকে শরনার্থী প্রবেশে বাধা সৃষ্টি করবে। এই সীমান্ত দেয়াল দিয়ে শরনার্থী প্রবেশ পুরোপুরি বন্ধ করতে আমরা সক্ষম হব বলেও মন্তব্য করেন এরদোগান।

তুরস্কের প্রেসিডেন্ট আরও বলেন, এশীয় অঞ্চলে স্থিতি ফেরাতে তুরস্ক উদ্যোগী হবে। তুরস্ক পাকিস্তানের পাশে আছে।

প্রসঙ্গত ১৯৯৬ থেকে ২০০১ সাল পর্যন্ত আফগানিস্তান তালেবানের শাসনে ছিল। এর মধ্যে সন্ত্রাসী গোষ্ঠী আল কায়েদার নেতাদের আশ্রয়-প্রশ্রয় দেওয়ার অভিযোগে ২০০১ সালে যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন পশ্চিমা জোট সেখানে যৌথ অভিযান চালায়, যার মাধ্যমে তালেবান শাসনের অবসান ঘটে। রোববার তালেবান ফের কাবুল পুনরুদ্ধার করতে সক্ষম হয়।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

ইমরান খানের পাশে থাকার ঘোষণা এরদোগানের

আপডেট সময় ০৫:৫৮:২৭ অপরাহ্ন, সোমবার, ১৬ অগাস্ট ২০২১