ঢাকা ০৩:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬, ২৮ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
পরবর্তী সরকারের জন্য একটি স্বস্তিকর অর্থনীতি রেখে যাচ্ছি : অর্থ উপদেষ্টা নুরের নির্বাচনি অফিসে অগ্নিসংযোগ বিএনপি মিডিয়া সেলের সদস্য আলী মামুদের লাশ উদ্ধার নির্বাচন ঘিরে ৩ স্তরের নিরাপত্তা: আইজিপি টাকা দিয়ে ভোট কেনা জামায়াতের রাজনৈতিক দেউলিয়াত্ব ও আচরণবিধির লঙ্ঘন: মাহদী আমিন পশ্চিম তীরে ইসরাইলের তৎপরতায় উদ্বেগ, কঠোর সতর্কবার্তা আব্বাসের জাতির উদ্দেশে ভাষণ, অতীতের ভুল-ত্রুটির জন্য দুঃখ প্রকাশ করে ভোট চাইলেন তারেক রহমান অতিরিক্ত ভাড়া আদায়ের প্রতিবাদে নবীনগর-চন্দ্রা মহাসড়ক অবরোধ দক্ষিণ কোরিয়ায় সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ২ পাবনায় দুই বাসের মুখিমুখি সংঘর্ষে নিহত ২

রওশন এরশাদ আইসিইউতে

আকাশ জাতীয় ডেস্ক:

জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও জাতীয় পার্টির প্রধান পৃষ্ঠপোষক রওশন এরশাদকে হাসপাতালে ভর্তির পর আইসিইউতে স্থানান্তর করা হয়েছে। তিনি বার্ধক্যজনিত নানা সমস্যায় ভুগছেন। তার শরীরে অক্সিজেনের পরিমাণ কমে গেছে। তবে তিনি করোনা আক্রান্ত নন।

বিরোধীদলীয় নেতার সহকারী একান্ত সচিব মো. মামুন হাসান বিষয়টি নিশ্চিত করেছেন।

সোমবার দুপুরে মামুন হাসান বলেন, ‘পরশু রাতে ম্যাডামকে হাসপাতালে ভর্তি করা হয়। আজ তাকে আইসিইউতে নেওয়া হয়েছে। তার ফুসফুসে অক্সিজেন সরবরাহ কমে গেছে। আগেও এই সমস্যা ছিল।’

সহকারী একান্ত সচিব বলেন, ‘বিরোধীদলীয় নেতা রওশন এরশাদের আরোগ্য কামনায় দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন তার সন্তান রাহ্গীর আলমাহি সাদ এরশাদ এমপি।’

রওশন এরশাদ দীর্ঘদিন ধরেই নানা শারীরিক জটিলতায় ভুগছেন। এজন্য অনেক দিন ধরে সংসদ অধিবেশনও যোগ দেন না। এছাড়া রাষ্ট্রীয় অনুষ্ঠানেও তাকে দেখা যায় না।

গত ২৯ এপ্রিল হঠাৎ অসুস্থ হয়ে পড়লে বিরোধী দলীয় নেতাকে সিএমএইচে ভর্তি করা হয়। সেখানে ২৪ দিন তার চিকিৎসা চলে। পরে আবার বাসায় গিয়েছিলেন হুসেইন মুহাম্মদ এরশাদের স্ত্রী রওশন এরশাদ।

Tag :
আপলোডকারীর তথ্য

পরবর্তী সরকারের জন্য একটি স্বস্তিকর অর্থনীতি রেখে যাচ্ছি : অর্থ উপদেষ্টা

রওশন এরশাদ আইসিইউতে

আপডেট সময় ০৪:৫০:৫১ অপরাহ্ন, সোমবার, ১৬ অগাস্ট ২০২১