ঢাকা ০৮:৫৮ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মক্কা-মদিনায় হুমকি এলে বাংলাদেশ চুপ থাকবে না: শামা ওবায়েদ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে সফল পারমাণবিক বিক্রিয়া সম্পন্ন চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর

সেপটিক ট্যাংক পরিষ্কার করতে গিয়ে প্রাণ গেল বাবা-ছেলের

আকাশ জাতীয় ডেস্ক:  

যশোরের চৌগাছা উপজেলায় সেপটিক ট্যাংক পরিষ্কার করতে গিয়ে বাবা ছেলের মৃত্যু হয়েছে। সোমবার সকালে চৌগাছার সিংহঝুলি গ্রামের হাদিউজ্জামানের বাড়ির সেপটিক ট্যাংক পরিষ্কার করার সময় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন— চৌগাছা উপজেলার দক্ষিণ কয়ারপাড়া গ্রামে মধু দাস (৪৬) ও তার ছেলে সাগর দাস (২৫)।

যশোর পুলিশের মুখপাত্র ও ডিবি ওসি রূপন কুমার সরকার জানান, সকাল সাড়ে ৭টার দিকে সিংহঝুলি গ্রামের হাদিউজ্জামানের বাড়ির সেপটিক ট্যাংক পরিষ্কার করছিলেন মধু দাস ও তার ছেলে সাগর দাস।

এ সময় মধু দাস ট্যাংকের ভেতর পড়ে যায়। কিছু সময় অপেক্ষার পর তার বাবাকে বাঁচানোর জন্য সেপটিক ট্যাংকের ভেতরে নামে সাগর।

পরে সাগর দাসও ভেতর থেকে না ওঠায় স্থানীয় লোকজন যশোর ফায়ার সার্ভিসকে সংবাদ দেয়। যশোর ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে এসে বাবা ও ছেলের মৃতদেহ সেপটিক ট্যাংক থেকে উদ্ধার করে।

চৌগাছা থানা পুলিশ আইনগত ব্যবস্থা গ্রহণ করছে। এ ব্যাপারে অপমৃত্যু মামলা রুজু প্রক্রিয়াধীন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সংসার চালাতে মা চাটনি বিক্রি করতেন: সোনালি কুলকার্নি

সেপটিক ট্যাংক পরিষ্কার করতে গিয়ে প্রাণ গেল বাবা-ছেলের

আপডেট সময় ১২:২৩:০৩ অপরাহ্ন, সোমবার, ১৬ অগাস্ট ২০২১