ঢাকা ০২:৫৬ পূর্বাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

রোহিঙ্গাদের জন্য ১০০ টন ত্রাণ পাঠাল সৌদি

অাকাশ জাতীয় ডেস্ক:

মিয়ানমারের রাখাইন রাজ্য থেকে পালিয়ে বাংলাদেশে আশ্রয় নেয়া রোহিঙ্গাদের জন্য জরুরি ভিত্তিতে ১০০ টন ত্রাণ সাহায্য পাঠিয়েছে সৌদি আরব। বৃহস্পতিবার রাত ২টায় কার্গো বিমানটি ত্রাণ নিয়ে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

রোহিঙ্গাদের প্রয়োজনে ‘কিং সালমান সেন্টার ফর রিলিফ এন্ড হিউম্যানিটারিয়ান’ (কেএসরিলিফ) ও জাতিসংঘের ‘ইন্টারন্যাশনাল অরগাইজেশন অব মাইগ্রেশান’ (আইওএম) জরুরি ভিত্তিতে ত্রাণ কর্মসূচির অংশ হিসেবে এই সাহায্য পাঠানো হয়েছে।

সৌদি সরকারের পাঠানো ত্রাণের মধ্যে রয়েছে- তাঁবু, আটা, কম্বল, চাল, ম্যাটস, বিন, লবণ, খেজুর , স্যুপ, শুকনো খাবার ও পানির ট্যাংক রয়েছে।

ত্রাণ পৌঁছানোর সময় সৌদি আরবের থেকে আসা কর্মকর্তাদের বাংলাদেশ সরকারের পক্ষে স্বাগত জানান চট্টগ্রাম জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. হাবিবুর রহমান।

শুক্রবার সকাল সাড়ে ৯টায় সৌদি আরব থেকে আসা ঊর্ধ্বতন কর্মকর্তা ও সৌদি দূতাবাসের কর্মকর্তারা চট্টগ্রামের জেলা প্রশাসক মো. জিল্লুর রহমান চৌধুরীর কাছে এসব ত্রাণসামগ্রী হস্তান্তর করেন।

ত্রাণ হস্তান্তর অনুষ্ঠানে সৌদি সরকারের জরুরি সাহায্য বিভাগের পরিচালক ফাহাদ এ আল উসাইমি জানান, সৌদি আরবের বাদশাহ সালমানের পক্ষ থেকে এসব ত্রাণ সামগ্রী পাঠানো হয়েছে। এটি সৌদি সরকারের পাঠানো প্রথম চালান। এরপর আরও ৭৫ টনের আরেকটি চালান আসবে। আমরা (সৌদি সরকার) সব সময় নির্যাতিত রোহিঙ্গা জনগোষ্ঠীর সঙ্গে রয়েছি। এ নির্যাতিত রোহিঙ্গাদের যেসব মৌলিক চাহিদা রয়েছে- তা পূরণ করার চেষ্টা করছি। এছাড়া সৌদি সরকার বিশ্বের মুসলিম উম্মাহ রোহিঙ্গাদের এ দুঃসময়ে এগিয়ে আসার আহ্বান জানান।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

রোহিঙ্গাদের জন্য ১০০ টন ত্রাণ পাঠাল সৌদি

আপডেট সময় ০৯:২২:৪২ অপরাহ্ন, শুক্রবার, ২২ সেপ্টেম্বর ২০১৭