ঢাকা ১০:১৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
এখনকার যুদ্ধটা অনেক বড়, ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: প্রধানমন্ত্রী অর্থনৈতিক সংস্কার কার্যক্রম ধাপে ধাপে এগিয়ে নেওয়া হবে: অর্থমন্ত্রী নতুন ঋণ কর্মসূচি নিয়ে আলোচনা শুরু:অর্থনীতির ঝুঁকি বাড়ার সতর্কতা আইএমএফের বিমানবন্দরে যাত্রী হয়রানি বন্ধে ব্যবস্থা নেওয়া হবে : পর্যটনমন্ত্রী বিএনপি ধর্ম-বর্ণের বিভেদে বিশ্বাস করে না: শামা ওবায়েদ সরকার নির্বাচনি ইশতেহার বাস্তবায়নে বদ্ধপরিকর: মাহদী আমিন ঐক্যবদ্ধভাবে সবাইকে কাজ করতে হবে : প্রধানমন্ত্রী বন্যা-জলাবদ্ধতায় আ.লীগ, ইন্টেরিম ও বিএনপি সরকারের আচরণ একই: এবি পার্টি ইউক্রেনের নতুন প্রধানমন্ত্রী সেরহি কোরেৎসকি জুলাই আন্দোলন নিয়ে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করলে ব্যবস্থা: ডিএমপি

রোহিঙ্গা ইস্যুতে জাতীয় ঐক্য হয়ে গেছে: নাসিম

অাকাশ জাতীয় ডেস্ক:

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী এবং আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মোহাম্মদ নাসিম বলেছেন, রোহিঙ্গা ইস্যুতে জাতীয় ঐক্য হয়ে গেছে, নতুন করে ঐক্যের দরকার নেই।

বিএনপি নেতাদের জাতীয় ঐক্যের আহ্বানের জবাবে তিনি বলেন, এই ইস্যুতে তো ঐক্য হয়ে গেছে। সকল দলের নেতারা সেখানে ত্রাণ নিয়ে যাচ্ছেন এবং সরকারের পদক্ষেপের প্রসংশা করছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার আহ্বানে সাড়া দিয়ে দেশে ও বিদেশের মানুষ আজ রোহিঙ্গাদের পাশে দাঁড়িয়েছে। সমগ্র বিশ্ব সরকারের পদক্ষেপকে স্বাগত জানিয়েছে। তাহলে ঐক্যের কি বাকি আছে?

আজ শুক্রবার রাজধানীর সোনারগাঁ হোটেলে বাংলাদেশে সোসাইটি অফ আলট্রাসনোগ্রাফির (বিএসইউ) ২৯তম জাতীয় সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি। সোসাইটি অফ আলট্রাসনোগ্রাফির সভাপতি ডা. মিজানুল হাসানের সভাপতিত্বে সেমিনারে বাংলাদেশ মেডিকেল এন্ড ডেন্টাল কাউন্সিলের চেয়ারম্যান মোহাম্মদ শহিদুল্লাহ, বিএসইউএর সাধারণ সম্পাদক ডা. মাহবুবউল হক প্রমুখ বক্তব্য রাখেন।

রোহিঙ্গাদের নিজ দেশে ফিরিয়ে নিতে মিয়ানমার সরকারের ওপর চাপ সৃষ্টি করতে জাতিসংঘসহ বিশ্বের বড় বড় দেশগুলোর প্রতি আহ্বান জানিয়ে মোহাম্মদ নাসিম বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা মায়ের স্নেহ, বোনের ভালোবাসা নিয়ে রোহিঙ্গাদের বিপদের সময়ে মানবিক কারণে আশ্রয় দিয়েছেন। এখন খাবার দাবার ও চিকিৎসার ব্যবস্থা করা হচ্ছে। কিন্তু আমরা তাদের সারা জীবনতো থাকতে দিতে পারবো না। তাদের নিজ দেশে ফিরে যেতেই হবে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

এখনকার যুদ্ধটা অনেক বড়, ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: প্রধানমন্ত্রী

রোহিঙ্গা ইস্যুতে জাতীয় ঐক্য হয়ে গেছে: নাসিম

আপডেট সময় ০৯:১০:৪৬ অপরাহ্ন, শুক্রবার, ২২ সেপ্টেম্বর ২০১৭