ঢাকা ০২:২২ পূর্বাহ্ন, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দেশে হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু তত্ত্বাবধায়ক সরকারের অধীনেই নির্বাচন হবে: স্বরাষ্ট্রমন্ত্রী আইজিপি: চাঁদাবাজির অভিযোগে স্বতঃপ্রণোদিত মামলা করার ক্ষমতা পাচ্ছে পুলিশ জাপান সফরে তারেক রহমান: অর্থনৈতিক অংশীদারত্বে নতুন গতির আশা রাষ্ট্রদূতকে আনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ বিষয়: শামা ওবায়েদ সংবিধান সংশোধনে বিশেষ কমিটির নবম বৈঠক চলছে স্মরণকালের সেরা দুর্গাপূজা উপহার দিলেন দেশনায়ক  তারেক রহমান ঢাকার বাস টার্মিনাল ও অটোরিকশা নিয়ে প্রধানমন্ত্রীর কাছে সোহেল গরিবের বিচার, ধনীর বিচার এক করতে হবে —এটাই তারেক রহমানের নতুন বাংলাদেশ আইএইচএফ নেশনস ট্রফিতে ভারতের কাছে হেরে রানার্সআপ বাংলাদেশ

‘তালেবানের আহ্বানে কিছু বাংলাদেশি ঘর ছেড়েছেন’

আকাশ জাতীয় ডেস্ক: 

আফগানিস্তানের সশস্ত্র গোষ্ঠী তালেবানের আহ্বানে কিছু বাংলাদেশি ঘর ছেড়ে হিজরতে বেরিয়েছেন বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ-ডিএমপি কমিশনার মোহা. শফিকুল ইসলাম।

শনিবার রাজধানীর ধানমন্ডিতে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর এলাকা পরিদর্শন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে ডিএমপি কমিশনারসহ ঊর্ধ্বতনরা বঙ্গবন্ধুর প্রতিকৃতি ও স্মৃতি জাদুঘর এলাকার নিরাপত্তা ব্যবস্থা পর্যবেক্ষণ করেন।

ডিএমপি কমিশনার বলেন, ‘সারা পৃথিবী এখন সাইবার ওয়ার্ল্ডে বন্দি। জঙ্গিরাও একই মিডিয়ায় তাদের রিক্রুট এবং উদ্বুদ্ধ করছে। সম্প্রতি তালেবানরা আফগানিস্তানে যুদ্ধে যেতে আহ্বান জানিয়েছে। আর এই আহ্বানে সাড়া দিয়ে কিছু মানুষ হিজরতে ঘর ছেড়েছেন। তাদের মধ্যে কিছু ভারতে গ্রেপ্তার হয়েছেন, আর কিছু পায়ে হেঁটে যাওয়ার চেষ্টা করছেন।’

জঙ্গিদের বিষয়ে সরকারের সব গোয়েন্দা সংস্থা তৎপর রয়েছে উল্লেখ করে তিনি বলেন, ‘জঙ্গিরা থেমে নেই এটা বলা যায়। আমরাও সর্বোচ্চ চেষ্টা করছি যাতে কোনো ধরনের ঘটনা না ঘটে।’

এ মাসে উল্লেখযোগ্য সংখ্যক জঙ্গি গ্রেপ্তার করা হয়েছে উল্লেখ করে তিনি বলেন, ‘গত পরশু জঙ্গি সংগঠনের লিডিং পর্যায়ের একজনকে গ্রেপ্তার করেছে সিটিটিসি। যিনি বোমা বিশেষজ্ঞ ও অনলাইনে বোমা বানানোর প্রশিক্ষণ দিতো। তারা ধাপে ধাপে উন্নতি করছিল, এই পুরো গ্যাংটাকে আমরা গ্রেপ্তার করতে পেরেছি।’

১৫ আগস্ট ঘিরে কোনো ধরনের নাশকতা যেন হতে না পারে সে ব্যাপারে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সতর্ক রয়েছে জানিয়ে ডিএমপি কমিশনার বলেন, কোনো ধরনের আশঙ্কা আমরা একেবারে উড়িয়ে দিচ্ছি না, মাধায় শঙ্কা রয়েছে। তবে যেকোনো ধরনের ঘটনা এড়াতে আমরা সর্বোচ্চ চেষ্টা করছি।

তিনি বলেন, জঙ্গিদের প্রধান টার্গেট আন্তর্জাতিক মিডিয়ার দৃষ্টি আকর্ষণ। এজন্য ১৫ আগস্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ। তারা ১৫ আগস্ট অনুষ্ঠানস্থল না হলেও ২ কিলোমিটারের মধ্যেও যদি কোনো ঘটনা ঘটাতে পারে তাহলে আন্তর্জাতিক মিডিয়ার দৃষ্টি আকর্ষণ করতে পারবে। আমরা মনে করি না এ ধরনের কোনো ঘটনা ঘটবে।’

Tag :
আপলোডকারীর তথ্য

পাঠ্যবইয়ে দাঁড়িপাল্লার ছবি: এনসিটিবি কর্মকর্তা খাগড়াছড়িতে বদলি

‘তালেবানের আহ্বানে কিছু বাংলাদেশি ঘর ছেড়েছেন’

আপডেট সময় ০১:১৩:৫০ অপরাহ্ন, শনিবার, ১৪ অগাস্ট ২০২১