ঢাকা ০৭:২২ অপরাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মক্কা-মদিনায় হুমকি এলে বাংলাদেশ চুপ থাকবে না: শামা ওবায়েদ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে সফল পারমাণবিক বিক্রিয়া সম্পন্ন চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর

প্যারিসে মেসি, রাস্তায় ভীড় ভক্তদের

আকাশ স্পোর্টস ডেস্ক:

সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে বার্সেলোনা ছেড়ে পরিবার নিয়ে প্যারিসে পাড়ি দিয়েছেন আর্জেন্টাইন সুপার স্টার লিওনেল মেসি।

মঙ্গলবার বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টায় তাকে বহনকারী বিমানটি প্যারিসে পৌঁছেছে।

স্প্যানিশ গণমাধ্যম মার্কা জানিয়েছে, প্যারিসে পৌঁছে তিনি পিএসজির সঙ্গে সেরে নিয়েছেন নতুন চুক্তিও। এখন শুধু আনুষ্ঠানিকতা বাকি। মেসিকে এদিন একনজর দেখার জন্য প্যারিসের রাস্তায় ভীড় জমান হাজার হাজার ভক্ত।

ফরাসি সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, পিএসজির সঙ্গে মেসির চুক্তির মেয়াদ ২ বছরের। তবে সঙ্গে মেয়াদ ১ বছর বাড়িয়ে নেওয়ার সুযোগ রাখা হচ্ছে। কাতারি মালিকানাধীন ক্লাবটিতে বছরে প্রায় ২৫ মিলিয়ন ইউরো বেতন পাবেন মেসি। অন্যান্য সুযোগ-সুবিধাসহ সবমিলিয়ে তার আয় হবে বছরে ৩৫ মিলিয়ন ইউরো। আগামী কয়েক ঘণ্টার মধ্যেই নাকি তার স্বাস্থ্য পরীক্ষায়ও হয়ে যাবে।

গত বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে বার্সেলোনার সঙ্গে বিচ্ছেদ হয়ে যায় মেসির। এরপর গত রবিবার ক্যাম্প ন্যুয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে কান্নাভেজা কণ্ঠে কৈশোরের ক্লাবকে বিদায় বলে দেন বার্সা কিংবদন্তি।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

প্যারিসে মেসি, রাস্তায় ভীড় ভক্তদের

আপডেট সময় ১১:৪১:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ অগাস্ট ২০২১