ঢাকা ০৮:৩০ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ২৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

৩৫০ কোটি টাকা বেতনে পিএসজিতে মেসি

আকাশ স্পোর্টস ডেস্ক:

প্রিয় ক্লাব বার্সেলোনাকে আনুষ্ঠানিকভাবে বিদায় জানানোর আগে থেকেই ফুটবল পাড়ায় প্রশ্ন ছিল- কোথায় যাচ্ছেন মেসি? শেষবারের মত ন্যু-ক্যাম্পে ডাকা মেসির সংবাদ সম্মেলনেও উঠেছিল সেই প্রশ্ন। ‘পিএসজিতে যাচ্ছেন?’ -সাংবাদিকদসহ পুরো ফুটবল ভক্তদের কাঙ্খিত সেই প্রশ্নের উত্তর এবার মিলল। প্যারিসভিত্তিক পেশাদার ফুটবল ক্লাব পিএসজিতেই যাচ্ছেন মেসি। সেখানে তার পারিশ্রমিক ধরা হয়েছে বার্ষিক ৩৫ মিলিয়ন ইউরো বা প্রায় ৩৫০ কোটি টাকা। সাপ্তাহিক বেতন হবে ৫ লাখ ইউরো।

ক্রীড়া সাংবাদিক ও ট্রান্সফার বিশেষজ্ঞ ফ্যাব্রিসিও রোমানো তার ভেরিফায়েড টুইটার অ্যাকাউন্টে এক পোস্টে জানিয়েছেন এমন তথ্য। মেসি পিএসজিতে তিন বছরের চুক্তির উদ্দেশ্যে কয়েক ঘন্টার মাঝেই প্যারিসের বিমান ধরবেন বলেও জানান তিনি। এছাড়া স্প্যানিশ ফুটবল সাংবাদিক গিলেম বালাগকে উদ্ধৃত করে বিবিসি স্পোর্টসও একই তথ্য জানিয়েছে।

সাংবাদিক রোমানো পোস্টে লিখেন, ‘পিএসজিতে যোগ দিচ্ছেন লিওনেল মেসি। ইতিমধ্যেই দুই বছরের চুক্তি সম্পন্ন করেছেন তিনি। ঐচ্ছিক হিসেবে ২০২৪ সাল পর্যন্ত বাড়ানোর সুযোগ রাখা হচ্ছে চুক্তির মেয়াদ। সব মিলিয়ে কর বাদে বছরে ৩ কোটি ৫০ লাখ ইউরো (৩৫০ কোটি টাকা) বেতন পাবেন।’

তার পোস্টে আরো লিখেছেন, ‘মেসি অবশ্যই পিএসজির প্রোপোজাল গ্রহন করেছেন এবং কয়েক ঘন্টার মাঝেই প্যারিসে থাকবেন।’

তবে চুক্তি স্বাক্ষরের আগে মেডিকেল পরীক্ষা ও অন্যান্য আনুষ্ঠানিকতা শেষ করতে হবে। সেকারণে আজই ফ্রান্সের রাজধানী প্যারিসে যাওয়ার কথা রয়েছে সাবেক বার্সা সুপারস্টার লিওনেল মেসির। বিকেলে প্যারিসে পৌঁছানোর পরে সন্ধ্যা অথবা আগামীকাল সকালে তার স্বাস্থ্য পরিক্ষা করা হবে। বিষয়টি নিশ্চিত করে নিজের টুইটারে পোস্ট করেছেন সাংবাদিক মোহামেদ বোহাফসি।

বার্সেলোনার সঙ্গে নতুন চুক্তির ব্যাপারে সবকিছু চূড়ান্তই ছিল। কিন্তু তাতে বাধা হয়ে দাঁড়ায় লা লিগার অর্থনৈতিক বাধ্যবাধকতা। মেসি বার্সায় থাকছেন না -এমন ছোট্ট এক ঘোষণায় শেষ হয় বার্সা-মেসির ২১ বছরের সম্পর্ক। এদিকে পিএসজি মেসিকে নিজেদের খেলোয়াড় হিসেবে পরিচয় করিয়ে দিতে আইফেল টাওয়ার ভাড়া নিয়েছেন প্যারিসভিত্তিক ক্লাবটি।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

৩৫০ কোটি টাকা বেতনে পিএসজিতে মেসি

আপডেট সময় ০৬:০৭:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ অগাস্ট ২০২১