ঢাকা ০৭:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

মোদীর উপহারের ৩০টি লাইফ সাপোর্ট অ্যাম্বুলেন্স বেনাপোলে

আকাশ জাতীয় ডেস্ক:

চলতি বছরের ২৬-২৭ মার্চ বাংলাদেশ সফরকালে করোনা মহামারি মোকাবিলায় বাংলাদেশ সরকারকে ১০৯টি লাইফ সাপোর্ট অ্যাম্বুলেন্স উপহার দেওয়ার ঘোষণা দেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এরই অংশ হিসেবে ৩০টি অ্যাম্বুলেন্স বেনাপোলে এসেছে।

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি প্রতিশ্রুত করোনা সংক্রামক প্রতিরোধে লাইফ সাপোর্ট সমন্বিত ৩০টি অ্যাম্বুলেন্স ভারতের পেট্রাপোল বন্দর দিয়ে শনিবার ০৭ আগস্ট বেনাপোলে পৌঁছেছে। বাকি অ্যাম্বুলেন্সগুলো সেপ্টেম্বরে পর্যায়ক্রমে পৌঁছাবে।

বাংলাদেশে প্রবেশের অপেক্ষায় বৃহস্পতিবার বেনাপোল সীমান্তের ওপারে পেট্রাপোল বন্দরে উপহারের গাড়িগুলো রাখা হয়। পেট্রাপোল শুল্ক চেকপোস্টের ছাড়পত্র পাওয়ার পর অ্যাম্বুলেন্সগুলো আজ শনিবার সকাল ১০টার দিকে বেনাপোল বন্দরে প্রবেশ করে।

এর আগে ভারত সরকারের উপহারের প্রথম চালানের একটি অ্যাম্বুলেন্স গত ২১ মার্চ বেনাপোল আসে। উপহার হিসেবে পাওয়া এসব অ্যাম্বুলেন্সে ভেন্টিলেশন সুবিধা রয়েছে বলে জানা গেছে।

বেনাপোল কাস্টমসের অতিরিক্ত কমিশনার ড. নেয়ামুল ইসলাম জানান, ভারত সরকারের উপহারের ৩০টি অ্যাম্বুলেন্স শনিবার ঢাকায় ভারতীয় হাইকমিশনের নামে বেনাপোল বন্দরে এসে পৌঁছায়। বন্দর থেকে অ্যাম্বুলেন্সগুলো খালাশ নিতে উত্তরা মোটরস নামের একটি সিঅ্যান্ডএফ এজেন্ট প্রতিষ্ঠান রোববার বেনাপোল কাস্টমস কাগজপত্র দাখিল করবে। বন্দর এবং কাস্টমসের কার্যক্রম শেষে অ্যাম্বুলেন্সগুলো ওইদিনই ঢাকার উদ্দেশে বেনাপোল ছেড়ে যাবে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

মোদীর উপহারের ৩০টি লাইফ সাপোর্ট অ্যাম্বুলেন্স বেনাপোলে

আপডেট সময় ১২:৪৮:৩৫ অপরাহ্ন, শনিবার, ৭ অগাস্ট ২০২১