ঢাকা ০৪:১৯ পূর্বাহ্ন, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দেশে হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু তত্ত্বাবধায়ক সরকারের অধীনেই নির্বাচন হবে: স্বরাষ্ট্রমন্ত্রী আইজিপি: চাঁদাবাজির অভিযোগে স্বতঃপ্রণোদিত মামলা করার ক্ষমতা পাচ্ছে পুলিশ জাপান সফরে তারেক রহমান: অর্থনৈতিক অংশীদারত্বে নতুন গতির আশা রাষ্ট্রদূতকে আনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ বিষয়: শামা ওবায়েদ সংবিধান সংশোধনে বিশেষ কমিটির নবম বৈঠক চলছে স্মরণকালের সেরা দুর্গাপূজা উপহার দিলেন দেশনায়ক  তারেক রহমান ঢাকার বাস টার্মিনাল ও অটোরিকশা নিয়ে প্রধানমন্ত্রীর কাছে সোহেল গরিবের বিচার, ধনীর বিচার এক করতে হবে —এটাই তারেক রহমানের নতুন বাংলাদেশ আইএইচএফ নেশনস ট্রফিতে ভারতের কাছে হেরে রানার্সআপ বাংলাদেশ

টানা দ্বিতীয় জয়: টাইগারদের রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর অভিনন্দন

আকাশ জাতীয় ডেস্ক:

অস্ট্রেলিয়ার বিপক্ষে পাঁচ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ম্যাচেও দাপুটে জয় পাওয়ায় বাংলাদেশ দলকে প্রাণঢালা অভিনন্দন জানিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বুধবার রাতে পৃথক বার্তায় তারা এ অভিনন্দন জানান।

টি-টোয়েন্টিতে অস্ট্রেলিয়ার সঙ্গে পাঁচবারের দেখায় এটি বাংলাদেশের দ্বিতীয় জয়। এর আগে গতকাল প্রথম জয় পায় বাংলাদেশ।

বুধবার রাতে রাজধানীর মিরপুর স্টেডিয়ামে নুরুল হাসান-আফিফ হোসেনের দুর্দান্ত ব্যাটিংয়ে ৮ বল হাতে রেখে ৫ উইকেটের জয় পায় টাইগাররা। এতে সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে গেল বাংলাদেশ।

টস জিতে ব্যাটিংয়ে নেমে মুস্তাফিজ-শরিফুলের নিয়ন্ত্রিত বোলিংয়ে ১২১ রানেই থামে অজিরা। পাঁচ ম্যাচের সিরিজে এগিয়ে যেতে নির্ধারিত ২০ ওভারে টাইগারদের দরকার ১২২ রান, যা পাঁচ উইকেট ও ৮ বল হাতে রেখেই পার করে তারা।

Tag :
আপলোডকারীর তথ্য

পাঠ্যবইয়ে দাঁড়িপাল্লার ছবি: এনসিটিবি কর্মকর্তা খাগড়াছড়িতে বদলি

টানা দ্বিতীয় জয়: টাইগারদের রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর অভিনন্দন

আপডেট সময় ১১:৩১:৫৯ অপরাহ্ন, বুধবার, ৪ অগাস্ট ২০২১