ঢাকা ০৯:১৯ পূর্বাহ্ন, শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ২৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

আস্থা ভোট আয়োজনের ঘোষণা মালয়েশিয়া প্রধানমন্ত্রীর

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

১১ জন সংসদ সদস্য সমর্থন প্রত্যাহারের পর আস্থা ভোট আয়োজনের ঘোষণা দিয়েছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী মুহিউদ্দীন ইয়াসিন। বুধবার এক টেলিভিশন ভাষণে তিনি এ ঘোষণা দেন। এতে দেশটির রাজা সুলতান আব্দুল্লাহ আহমদ শাহ সমর্থন দিয়েছেন।

মুহিউদ্দীন বলেন, সম্প্রতি আমার প্রধানমন্ত্রিত্ব নিয়ে প্রশ্ন উঠেছে এবং এ সম্পর্কে আমি অবগত আছি। এ কারণে আমি রাজাকে বলেছি, উদ্ভূত পরিস্থিতিতে দেশের সংবিধান ও আইন মেনে দেওয়ান রাকইয়াতে আস্থা ভোট হওয়া প্রয়োজন। আগামী সেপ্টেম্বর মাসে পার্লামেন্ট অধিবেশন শুরু হলে এই আস্থা ভোটের আয়োজন করা হবে। এটি আমার রাজনৈতিক জীবনের একটি বড় চ্যালেঞ্জ এবং আমি তা মেনে নিচ্ছি। কারণ দেওয়ান রাকইয়াতের অধিকাংশ আইনপ্রণেতার আমার প্রতি সমর্থন রয়েছে।

উল্লেখ্য, করোনাভাইরাস মাহামরি মোকাবেলায় ব্যর্থতা, স্বেচ্ছাচারিতা, মহামারি পরিস্থিতিতে অর্থনীতি পুনর্গঠনে সঠিক নির্দেশনার অভাব এবং অযৌক্তিকভাবে দেশজুড়ে জরুরি অবস্থা জারির অভিযোগে মুহিউদ্দীনের পদত্যাগের দাবিতে মালয়েশিয়াজুড়ে বিক্ষোভ চলছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

আস্থা ভোট আয়োজনের ঘোষণা মালয়েশিয়া প্রধানমন্ত্রীর

আপডেট সময় ০৪:৫৭:০৬ অপরাহ্ন, বুধবার, ৪ অগাস্ট ২০২১