ঢাকা ০২:২২ পূর্বাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মক্কা-মদিনায় হুমকি এলে বাংলাদেশ চুপ থাকবে না: শামা ওবায়েদ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে সফল পারমাণবিক বিক্রিয়া সম্পন্ন চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর

প্রতিবন্ধীকে ধর্ষণ করে ভারতে পালানোর সময় কাদের মোল্লা গ্রেফতার

আকাশ জাতীয় ডেস্ক:

কুমিল্লার তিতাসে প্রতিবন্ধীকে ধর্ষণের ঘটনায় অভিযুক্ত আব্দুল কাদের মোল্লাকে (৫০) সুনামগঞ্জের টেকেরহাট দিয়ে ভারতে পালানোর সময় গ্রেফতার করেছে তিতাস থানা পুলিশ।

বুধবার ২৮ জুলাই রাত ৯টার দিকে সুনামগঞ্জ থানা পুলিশের সহায়তায় তিতাস থানার পুলিশ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।

তিতাস থানায় ওসি সুদীন চন্দ্র দাস জানান, ২৫ জুন সকালে শারীরিক প্রতিবন্ধী কিশোরী তার নিজ বাড়ির পেছনে পাকা রাস্তায় যাচ্ছিল। একই গ্রামের আব্দুল হাকিমের নির্মাণাধীন বিল্ডিংয়ের কাছে পৌঁছলে উক্ত বিল্ডিং নির্মাণের কন্ডাক্টর আব্দুল কাদির মোল্লা (৫০) প্রতিবন্ধীকে খাবারের লোভ দেখিয়ে বিল্ডিংয়ের ভিতর নিয়ে জোরপূর্বক ধর্ষণ করে।

ওই কিশোরী কাঁদতে কাঁদতে বাড়িতে এসে তার মা ও চাচিকে বিষয়টি জানায়। পরে প্রতিবেশীরা কাদির মোল্লাকে আটক করে গাছের সঙ্গে বেঁধে বেদম মারপিট করলে এক পর্যায়ে ধর্ষক গ্রামবাসীর বিচার মানবে বলে অলিখিত স্ট্যাম্পে স্বাক্ষর করে গণধোলাই থেকে নিজেকে রক্ষা করে এবং পরবর্তীতে পালিয়ে যায়।

ওসি বলেন, এ ঘটনায় ভুক্তভোগীর বাবা বাদী হয়ে ধর্ষক কাদের মোল্লাকে অভিযুক্ত করে তিতাস থানায় একটি মামলা করেন। পরে তিতাস থানা পুলিশের একটি টিম এক অভিযান পরিচালনা করে সুনামগঞ্জের টেকেরহাট হতে প্রতিবন্ধীকে ধর্ষণের ঘটনায় অভিযুক্ত আসামি কাদের মোল্লাকে গ্রেফতার করে।

তিনি জানান, কাদের মোল্লা সুনামগঞ্জের টেকেরহাট দিয়ে ভারতে পালানোর চেষ্টা করেছিলেন, আরেকটু সুযোগ পেলেই তিনি পালিয়ে যেতেন । তাকে গ্রেফতার করতে অনেক কৌশল অবলম্বন করতে হয়েছে। আজ বৃহস্পতিবার তাকে কোর্টে প্রেরণ করা হয়েছে বলে তিনি জানান।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ইরিত্রিয়া সীমান্তে ইথিওপীয় সেনার অগ্রগতি, বাড়ছে নতুন যুদ্ধের শঙ্কা

প্রতিবন্ধীকে ধর্ষণ করে ভারতে পালানোর সময় কাদের মোল্লা গ্রেফতার

আপডেট সময় ১০:৩৫:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ জুলাই ২০২১