ঢাকা ০৬:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

পরের বিশ্বকাপ আমার: নেইমার

আকাশ স্পোর্টস ডেস্ক:

হলুদ জার্সিতে অভিষেকের পর বিশ্বফুটবলের চমক হয়ে হাজির হয়েছিলেন নেইমার জুনিয়র। পেলের উত্তরসূরী ভাবা হচ্ছিল তখন থেকেই। গায়েও চড়িয়েছেন ১০ নম্বর জার্সি।

ক্লাব ফুটবলেও দেখিয়েছেন পারফরম্যান্সের ঝলক। লিওনেল মেসির সঙ্গে বার্সেলোনায় দুর্দান্ত জুটি গড়ে কাঁপিয়েছেন ফুটবলবিশ্ব।

এখন এমবাপ্পেকে নিয়ে পিএসজির হয়ে মাঠ মাতাচ্ছেন। কিন্তু দেশের হয়ে কী অর্জন নেইমারের? সেই প্রশ্নে প্রশংসার ফুলঝুড়ি কিছুটা হলেও থমকে যাবে। কারণ দেশের হয়ে দুইটি বিশ্বকাপ খেললেও এখনো শিরোপা জেতা হয়নি নেইমারের। সদ্য অনুষ্ঠিত কোপা আমেরিকাও ঘরে তুলতে পারলেন না মেসি।

তবে একবছর পরই বড় সুযোগ আসছে। সামনে ২০২২ সালের কাতার বিশ্বকাপ। সেই প্রশ্নে নেইমার বললেন, ওই বিশ্বকাপটা আমার।

সম্প্রতি নিজের ক্লাব পিএসজির আগামী মৌসুমের ম্যাগাজিনের জন্য সাক্ষাৎকার দিয়েছেন নেইমার। আর তার সাক্ষাৎকার নিয়েছেন পিএসজিরই আরেক তারকা কিলিয়ান এমবাপ্পে।

বিশেষ ওই সাক্ষাৎকারে সংবাদকর্মীর ভূমিকায় শুরুতেই ফরাসি তারকা বলেন, ‘সংবাদকর্মী হিসেবে তো আমি তেমন ভালো না। কী জিজ্ঞেস করব তোমাকে? আচ্ছা, প্রায় সবকিছুই জেতার পর এখন তোমার সবচেয়ে বড় স্বপ্ন কী?’

নেইমার জবাব দেন, ‘ব্রাজিলের হয়ে বিশ্বকাপ ও পিএসজির হয়ে চ্যাম্পিয়ন্স লিগ জেতা আমার সবচেয়ে বড় স্বপ্ন। আর তোমার জন্য তো পিএসজির হয়ে চ্যাম্পিয়নস লিগ জয়?’

এমবাপ্পে পাল্টা প্রশ্ন ছুড়েন, ‘আমার জন্য আরেকটি বিশ্বকাপ কেন নয়?’

জবাবে নেইমার বলেন, ‘না, পরের বিশ্বকাপ আমার। এর বাইরে তুমি অন্য কোনো স্বপ্ন দেখতে পারো। বলো তোমার স্বপ্ন কি?’

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

পরের বিশ্বকাপ আমার: নেইমার

আপডেট সময় ০৯:৩০:৪০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ জুলাই ২০২১