ঢাকা ০৯:২৭ পূর্বাহ্ন, শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ২৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

ফ্রান্সের প্রেসিডেন্টের ফোনে আড়িপাতা, তদন্ত করছে ইসরায়েল

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

ফ্রান্সে অভিযোগ উঠেছে, ‘পেগাসাস’ নামে ইসরায়েলি স্পাই সফটওয়্যার দিয়ে ফোনে আড়িপাতার তালিকায় দেশটির প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোঁর ফোন নম্বরও ছিল। এরপর ম্যাক্রোঁ ফোন বদল করে নিয়েছেন। যদি শুধু সরকারি সংস্থাতেই পেগাসাস বিক্রি করা হয়, তাহলে মাক্রোঁর ফোনে কী করে আড়িপাতা হয়? এই প্রশ্ন ওঠার পরই ইসরায়েল জানিয়েছে, তারা আড়িপাতার অভিযোগকে খুবই গুরুত্ব দিচ্ছে এবং বিস্তারিত তদন্ত হচ্ছে।

ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী গ্রান্টজ এখন ফ্রান্স সফর করছেন। ফ্রান্সের প্রতিরক্ষামন্ত্রীকে গ্রান্টজ জানিয়েছেন, সরকারি সংস্থা ছাড়া অন্য কাউকে পেগাসাস ব্যবহার করার অনুমতি দেয় না ইসরায়েল। সেখানেও শর্ত থাকে আইনি পথে পেগাসাস ব্যবহার করতে হবে এবং অপরাধ ও সন্ত্রাসবাদকে রোধ করার কাজেই পেগাসাস ব্যবহার করতে হবে।

সম্প্রতি পেগাসাস নিয়ে বিশ্বজুড়ে আলোড়ন দেখা দিয়েছে। পেগাসাস ব্যবহার করে ফোনের ক্যামেরা ও মাইক অন করা যায়। ফোনের সব তথ্য জানা যায়। পেগাসাস দিয়ে আড়িপাতার তালিকায় বিশ্বজুড়ে ৫০ হাজার সেলফোনের একটি তালিকা প্রকাশিত হয়েছে। এর মধ্যে একাধিক রাষ্ট্রপ্রধান, বিরোধী নেতা-নেত্রী, মানবাধিকার কর্মী, সাংবাদিক, বিচারপতিদের ফোনও রয়েছে।

পেগাসাসের নির্মাতা এনএসও সম্প্রতি জানিয়েছিল, মাক্রোঁর ফোন টার্গেট ছিল না। আর সরকারি সংস্থা ছাড়া আর কাউকে তারা পেগাসাস বিক্রি করেনি। কিন্তু তারপরও মাক্রোঁ তার ফোন বদল করেছেন। বিভিন্ন দেশে এই আড়িপাতা নিয়ে বিতর্ক জোরদার হয়েছে। ভারতে আড়িপাতা নিয়ে সংসদের অধিবেশন চলতে দিচ্ছে না বিরোধীরা।

বুধবার ফ্রান্স ও ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রীদের বৈঠকে পেগাসাস ছাড়াও ইরানের পরমাণু প্রকল্প, লেবাননকে অস্ত্র বিক্রিসহ বেশকিছু বিষয় নিয়ে আলোচনা হয়।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

ফ্রান্সের প্রেসিডেন্টের ফোনে আড়িপাতা, তদন্ত করছে ইসরায়েল

আপডেট সময় ০৬:৩৩:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ জুলাই ২০২১