ঢাকা ১০:১৯ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মক্কা-মদিনায় হুমকি এলে বাংলাদেশ চুপ থাকবে না: শামা ওবায়েদ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে সফল পারমাণবিক বিক্রিয়া সম্পন্ন চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর

বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর খোরশেদ আলম মারা গেছেন

আকাশ জাতীয় ডেস্ক:

বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর খোরশেদ আলম মারা গেছেন। বুধবার সকাল ১০ টায় ঢাকার ইউনাইটেড হাসপাতালে বার্ধক্যজনিত কারণে তার মৃত্যু হয় (ইন্নানিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তার বয়স হয়েছিল ৮৬ বছর।

বাংলাদেশ ব্যাংক থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

খোরশেদ আলম ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে, হার্ভার্ড বিশ্ববিদ্যালয় থেকে লোকপ্রশাসন ও টাফটস বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে মাস্টার্স ডিগ্রি অর্জন করেন। তিনি ১৯৯২ সালের ২০ ডিসেম্বর থেকে ১৯৯৬ সালের ২১ নভেম্বর পর্যন্ত বাংলাদেশ ব্যাংকের গভর্নরের দায়িত্বে ছিলেন।

খোরশেদ আলম একজন ভাষাসৈনিক। তিনি ১৯৭১ সালে যুক্তরাষ্ট্রে বাংলাদেশ অ্যাসোসিয়েশন ইন নিউ ইংল্যান্ড প্রতিষ্ঠা করেন এবং সেখান থেকে স্বাধীনতা যুদ্ধের পক্ষে কাজ করেন।

তিনি ১৯৫৭ সালে পাকিস্তান সিভিল সার্ভিসে যোগদানের মাধ্যমে পেশাগত জীবন শুরু করেন। ত চট্টগ্রাম, ময়মনসিংহ ও পাবনার জেলা প্রশাসকের দায়িত্ব পালন পাশাপাশি পেশাগত জীবনে খোরশেদ আলম তথ্য, স্থানীয় সরকার, যোগাযোগ, শিল্প, বাণিজ্য ও অর্থ সচিব এবং তুরস্কের রাষ্ট্রদূতের দায়িত্ব পালন করেন। বাংলাদেশ ব্যাংকে গভর্নর হিসেবে যোগদানের আগে তিনি মুখ্য অর্থ সচিবের দায়িত্বে ন্যস্ত ছিলেন।

খোরশেদ আলম ১৯৩৫ সালের ১৫ জানুয়ারি নরসিংদী জেলার রাম নগরে জন্মগ্রহণ করেন। তিনিই প্রথম বাংলাদেশ ব্যাংকে মুদ্রানীতি কমিটি গঠন ও পরিচালনা করেন।

তার মৃত্যুতে বর্তমান গভর্নর ফজলে কবির গভীর শোক প্রকাশ করে বলেন, খোরশেদ আলম আর্থিক খাতের কর্ণধার হিসেবে এদেশে অনন্য ভূমিকা পালন করেন। তার মৃত্যুতে বাংলাদেশ ব্যাংকসহ সমগ্র ব্যাংক পরিবার গভীর শোক প্রকাশ করছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর খোরশেদ আলম মারা গেছেন

আপডেট সময় ১১:৪০:০৭ অপরাহ্ন, বুধবার, ২৮ জুলাই ২০২১