ঢাকা ০৫:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ২৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

চীনা পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে তালেবানের সফল বৈঠক

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

আফগানিস্তানের সশস্ত্র গোষ্ঠী তালেবানের একটি প্রতিনিধি দল চীন সফরে গেছেন।

বুধবার তালেবানের রাজনৈতিক অফিসের প্রধান মোল্লা বারদার আখন্দের নেতৃত্বে নয় সদস্যের এক প্রতিনিধি দল চীন সফর করেছেন। সেখানে তারা চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই-এর সঙ্গে বৈঠক করেন।

আলোচনায় তারা দু দেশের রাজনৈতিক, অর্থনৈতিক এবং আফগানিস্তানে নিরাপত্তার বিষয়ে আলোচনা করেন বলে রয়টার্স জানিয়েছে।

চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জানিয়েছেন উত্তরাঞ্চলীয় শহর তিয়ানজিনে তালেবান প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেছেন পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই।

বৈঠকে তালেবান এবং চীন একে অপরকে কয়েকটি বিষয়ে নিশ্চয়তা দেয়।

তালেবান মুখপাত্র মোহাম্মদ নায়িম এক টুইট বার্তায় লিখেছেন, রাজনীতি, অর্থনীতি ও উভয় দেশের নিরাপত্তা সংশ্লিষ্ট ইস্যু এবং আফগানিস্তানের বর্তমান পরিস্থিতি ও শান্তি প্রক্রিয়া নিয়ে বৈঠকে আলোচনা হয়েছে।

তালেবান মুখপাত্র মোহাম্মদ নায়িম এক টুইট বার্তায় বলেন, প্রতিনিধিরা চীনকে আশ্বস্ত করেছে যে, আফগানিস্তানের ভূমিকে বেইজিংয়ের বিরুদ্ধে ব্যবহৃত হতে দেওয়া হবে না।

আফগানিস্তানে চীন যদি বিনিয়োগ করতে চায় তালেবান তাদেরকে সব ধরণের নিরাপত্তা দেবে।

এছাড়া চীনও আশ্বস্ত করেছে যে আফগানদের সহায়তা অব্যাহত রাখবে বেইজিং। তবে চীন আফগানিস্তানের কোনও ইস্যুতে হস্তক্ষেপ করবে না কিন্তু সমস্যা সমাধান এবং দেশটিতে শান্তি স্থাপনে সহায়তা দেবে।

দীর্ঘ ২০ বছর পর আফগানিস্তান থেকে সেনা প্রত্যাহার করছে যুক্তরাষ্ট্র এবং তার মিত্ররা। এর মধ্যে দেশের প্রায় অর্ধেকেরও বেশি জেলার দখল নিয়েছে তালেবান। সশস্ত্র গোষ্ঠীটির এ অগ্রযাত্রা রুখতে হিমশিম খাচ্ছে আফগান সরকার।

ধারণা করা হচ্ছে, আফগানিস্তানে যখন সহিংসতা বাড়ছে সেই মুহূর্তে চীন সফরের মধ্য দিয়ে আন্তর্জাতিক পর্যায়ে স্বীকৃতি নিশ্চিতের চেষ্টা করছে তালেবান।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

চীনা পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে তালেবানের সফল বৈঠক

আপডেট সময় ০৬:০৫:৪২ অপরাহ্ন, বুধবার, ২৮ জুলাই ২০২১