ঢাকা ০৫:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

‘রাজাকারের সন্তানদের দম্ভ চূর্ণ করতে হবে’

আকাশ জাতীয় ডেস্ক:

ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (আইজিপি) ড. বেনজীর আহমেদ বলেছেন, আমি খুব অবাক হয়ে যাই যখন দেখি স্বাধীনতার ৫০ বছর পরেও রাজাকারের সন্তানরা দম্ভ করে বলে আমি রাজাকারের সন্তান। রাজাকারের সন্তানদের দম্ভ চূর্ণ করতে হবে।

তিনি বলেন, যারা বঙ্গবন্ধুর নেতৃত্বে এই দেশ স্বাধীন করেছে তাদের যে আত্মত্যাগ তা এদেশের মানুষের স্মরণ করতে পারে। আজকে যেখানে বাংলাদেশ দাঁড়িয়ে আছে তা সম্ভব হয়েছে এদেশের লক্ষ শহীদের আত্মত্যাগ ও বঙ্গবন্ধুর সোনার বাংলা নির্মাণের আহ্বান।

বুধবার (২৮ জুলাই) দুপুরে নোয়াখালী জেলা পুলিশ লাইন্সে ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে ‘মুক্তিযুদ্ধে পুলিশ নোয়াখালী জেলা’ বইয়ের মোড়ক উন্মোচন ও মুক্তিযুদ্ধ ভাস্কর্য ‘নির্ভীক’ এবং নোয়াখালী জেলা পুলিশের তিনটি নবনির্মিত ভবনের শুভ উদ্বোধন করতে গিয়ে তিনি এ কথা বলেন।

আইজিপি আরো বলেন, মহান মুক্তিযুদ্ধে জেলার পুলিশ সদস্যদের অনন্য অবদান নিয়ে প্রকাশিত বইটি ইতিহাসের অংশ হয়ে থাকবে। এমন উদ্যোগের জন্য তিনি নোয়াখালী জেলা পুলিশকে ধন্যবাদ জানান। ‘নির্ভীক’ ভাস্কর্য মুক্তিযুদ্ধের ইতিহাসকে তরুণ প্রজন্মের কাছে নতুন করে শেখাবে।

অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে পুলিশ সুপার মো. আলমগীর হোসেন বলেন, ‘মুক্তিযুদ্ধে পুলিশ নোয়াখালী জেলা’ একটি মুক্তিযুদ্ধভিত্তিক গবেষণা ধর্মী গ্রন্থ। নোয়াখালীতে মুক্তিযুদ্ধে পুলিশ সদস্যদের আত্মত্যাগ ও বীরত্ব গাথা কাহিনী তুলে ধরা হয়েছে এ গ্রন্থে।

কুমিল্লার সহকারী পুলিশ সুপার স্পিনা রানী প্রামাণিকের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন, ঢাকা রেঞ্জের ডিআইজি হাবিবুর রহমান, চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি মো. আনোয়ার হোসেন, কমান্ড্যান্ট (ডিআইজি) পিটিসি নোয়াখালী এস.এম রোকন উদ্দিন, চট্টগ্রাম রেঞ্জের এডিশনাল ডিআইজি (এ্যাডমিন অ্যান্ড ফিন্যন্স) মো. ইকবাল হোসেন ও নোয়াখালীর জেলা প্রশাসক মোহাম্মদ খোরশেদ আলম খান।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

‘রাজাকারের সন্তানদের দম্ভ চূর্ণ করতে হবে’

আপডেট সময় ০৫:৩৯:২০ অপরাহ্ন, বুধবার, ২৮ জুলাই ২০২১