ঢাকা ০৯:৩২ পূর্বাহ্ন, শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ২৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

সম্পাদক পরিষদ থেকে পদত্যাগ করলেন নঈম নিজাম

আকাশ জাতীয় ডেস্ক:

সম্পাদক পরিষদের সাধারণ সম্পাদকের পদ ছাড়লেন বাংলাদেশ প্রতিদিন সম্পাদক ও নিউজ টোয়েন্টিফোরের সিইও নঈম নিজাম।

পদত্যাগপত্রে তিনি বলেন, ‘উদ্ভূত কিছু পরিস্থিতির কারণে সম্পাদক পরিষদের সভাপতির সঙ্গে নীতিগত মনোভঙ্গি একমত না থাকার কারণে আমি সম্পাদক পরিষদের সাধারণ সম্পাদক পদ থেকে অব্যাহতি নেওয়ার সিদ্ধান্ত নিয়েছি।

সম্পাদক পরিষদের একটি সূত্র জানায়, পরিষদ সভাপতি ডেইলি স্টার সম্পাদক মাহফুজ আনাম সংগঠনের সংখ্যাগরিষ্ঠ সদস্যদের মতামত উপেক্ষা করে সংবাদপত্র মালিকদের কারও কারও বিরুদ্ধে ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত অভিযোগ এনে ব্যক্তিগত কুৎসাচারে লিপ্ত হন। বিষয়টি নিয়ে সভাপতি মাহফুজ আনামের সঙ্গে সাধারণ সম্পাদক নঈম নিজামের তীব্র মতভেদ দেখা দেয়। সাধারণ সম্পাদক কুৎসাচার প্রচার থেকে সভাপতিকে নিবৃত্ত করার জন্য বারবার চেষ্টা করেও ব্যর্থ হন। এ পর্যায়ে সাধারণ সম্পাদক হুঁশিয়ারি দেন যে, পরিষদ সদস্যদের সম্পাদিত পত্রিকার মালিকদের বিরুদ্ধে নেওয়া সভাপতির অশোভন ও অনৈতিক ভূমিকার বিরুদ্ধে তিনি প্রকাশ্য অবস্থান নেবেন। অবশেষে নঈম নিজাম সম্পাদক পরিষদের সাধারণ সম্পাদক পদে ইস্তফা দিলেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

সম্পাদক পরিষদ থেকে পদত্যাগ করলেন নঈম নিজাম

আপডেট সময় ০১:১৮:৫৩ অপরাহ্ন, বুধবার, ২৮ জুলাই ২০২১