ঢাকা ০৪:১৯ পূর্বাহ্ন, রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ২৮ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কুকুর-কুমির ঘটনা তদন্তের মাধ্যমে দোষীদের শাস্তির নির্দেশ প্রতিমন্ত্রী টুকুর লিখিত প্রস্তাব বিনিময় করেছে ইরান-যুক্তরাষ্ট্রের বিশেষজ্ঞরা গণতন্ত্র প্রতিষ্ঠায় টাউন হল সভা চালু থাকবে: শিক্ষা প্রতিমন্ত্রী ফ্যাসিস্ট সরকার দেশে ভঙ্গুর অর্থনীতি রেখে গেছে: প্রতিমন্ত্রী ‘এক-এগারোর’ মাসুদ উদ্দিন ফের ৪ দিনের রিমান্ডে কাল থেকে ৪ সিটিতে হামের টিকা শুরু, যাদের না দেয়ার পরামর্শ জনগণের অধিকার আদায়ে কোনো ছাড় দেওয়া হবে না: জামায়াত আমির ‘নগরবাসীর সক্রিয় সহযোগিতা ছাড়া ডেঙ্গু প্রতিরোধ সম্ভব নয়’ কক্সবাজারের পর্যটন স্পটে মিলবে ফ্রি ইন্টারনেট: তথ্যপ্রযুক্তি মন্ত্রী তেল আছে শুধু সংসদে: জামায়াত আমির

চলন্ত মোটরসাইকেলে শাড়ির আঁচল পেঁচিয়ে শিক্ষিকার মর্মান্তিক মৃত্যু

আকাশ জাতীয় ডেস্ক:

নেত্রকোনায় চলন্ত মোটরসাইকেলে ওড়না পেঁচিয়ে এক শিক্ষিকার মর্মান্তিক মৃত্যু হয়েছে। তার নাম সেলিনা পারভীন শেলী। তিনি নেত্রকোনার দত্ত উচ্চ বিদ্যালয়ের সিনিয়র সহকারী শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন। আজ মঙ্গলবার সকালে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

এর আগে সকালে স্কুলে শিক্ষকদের সাথে জরুরি বৈঠকে অংশগ্রহণ করতে তিনি স্বামী শফিকুল ইসলামের সাথে মোটরসাইকেল যোগে নেত্রকোনা যাচ্ছিলেন। পথিমধ্যে পৌনে ১২টায় শহরের মোক্তারপাড়া এলাকায় পৌঁছাতেই শাড়ির আঁচল মোটরসাইকেলের চাকায় পেঁচিয়ে পড়ে যান।

পরে স্থানীয়রা দ্রুত উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে আশংকাজনক অবস্থায় চিকিৎসক আইসিইউতে রাখেন। নিহতের দেবর জহিরুল কবির শাহীন জানান, ঈদুল আজহায় সবাই গ্রামের বাড়ি গিয়েছিলেন। আমাদের বাড়ির কাছাকাছিই সদর উপজেলার কাইলাটি ইউনিয়নের ফচিকা গ্রামে ভাবির বাবার বাড়ি।

স্কুলের প্রধান শিক্ষক শাহজাহান কবির সাজু জানান, সেলিনা পারভীন ক্লাস টেনের এসাইনমেন্ট কমিটির আহ্বায়ক ছিলেন। তিনি আমাকে সকাল সাড়ে নয়টায় ফোন করেছিলেন। শ্রেণি শিক্ষকদের সাথে সভায় বসার জন্য আসছিলেন। এদিকে পরিবারের পাশাপাশি প্রিয় শিক্ষক নিহতের ঘটনায় স্কুলের নতুন পুরাতন সকল শিক্ষার্থীদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।

Tag :
আপলোডকারীর তথ্য

কুকুর-কুমির ঘটনা তদন্তের মাধ্যমে দোষীদের শাস্তির নির্দেশ প্রতিমন্ত্রী টুকুর

চলন্ত মোটরসাইকেলে শাড়ির আঁচল পেঁচিয়ে শিক্ষিকার মর্মান্তিক মৃত্যু

আপডেট সময় ০৬:৫৪:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ জুলাই ২০২১