ঢাকা ০৪:০২ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ২৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

ইসরায়েলি কারাগারে বিনা বিচারে বন্দী: আমরণ অনশনে ফিলিস্তিনি ফুটবলার

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

বিনা বিচারে ইসরায়েলের কারাগারে আটক থাকার প্রতিবাদে আমরণ অনশন শুরু করেছেন ফিলিস্তিনি ফুটবল খেলোয়াড় গুয়েভারা আল-নামুরা।

১০ মাস আগে তাকে ইসরায়েলি বাহিনী আটক করে এবং বিনা বিচারে তিনি জেল খাটছেন। এ ধরনের আটকাদেশকে ইসরায়েল অ্যাডমিনিস্ট্রেটিভ ডিটেনশন বলে থাকে, যা আন্তর্জাতিক আইনের চরম লঙ্ঘন।

গুয়েভারার আটকের তিন মাস পর তার অন্তঃস্বত্তা স্ত্রী একটি কন্যা সন্তান প্রসব করেন। চলতি মাসে গুয়েভারার অ্যাডমিনিস্ট্রেটিভ ডিটেনশনের মেয়াদ শেষ হওয়ার কথা ছিল কিন্তু ইসরায়েল কর্তৃপক্ষ তার অবৈধ আটকাদেশের মেয়াদ বাড়িয়েছে।

এর প্রতিবাদে প্রায় দু সপ্তাহ আগে গুয়েভারা অনশন শুরু করেন। তিনি আশা করছেন এই প্রতিবাদের কারণে তাকে মুক্তি দেওয়া হবে এবং তিনি তার সাত মাসের সন্তান জুলিয়াকে দেখতে পাবেন।

উল্লেখ্য, গুয়েভারা একাই এই অনশন করছেন না, বরং তার সঙ্গে আরও অন্তত ১৪ ফিলিস্তিনি রয়েছেন। তারা সবাই বিনা বিচারে ইসরায়েলের কারাগারে আটক আছেন। কোনও আনুষ্ঠানিক অভিযোগ ছাড়া ইসরায়েল অ্যাডমিনিস্ট্রেটিভ ডিটেনশনের আওতায় যেকোনও ফিলিস্তিনিকে আটক রাখতে পারে।

প্রায় পাঁচ হাজার ফিলিস্তিনি ইসরায়েলের কারাগারে আটক রয়েছেন যার মধ্যে অন্তত ১০০ জন বিনা বিচারে বন্দী জীবন কাটাচ্ছেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

ইসরায়েলি কারাগারে বিনা বিচারে বন্দী: আমরণ অনশনে ফিলিস্তিনি ফুটবলার

আপডেট সময় ০৬:৫০:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ জুলাই ২০২১