ঢাকা ০৬:৫৬ অপরাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

ঢাকার ১৭ স্থান ডেঙ্গুর হটস্পট

আকাশ জাতীয় ডেস্ক:

ঢাকার ১৭ স্থানকে ডেঙ্গুর হটস্পট চিহ্নিত করে ওষুধ ছিটানোর জন্য দুই সিটি কর্পোরেশনের মেয়রকে নির্দেশ দিয়েছেন স্থানীয় সরকার মন্ত্রী মো. তাজুল ইসলাম।

রোববার (২৫ জুলাই) সচিবালয়ে ডেঙ্গুসংক্রান্ত এক জরুরি বৈঠকে তিনি এ নির্দেশ দেন।

বৈঠকে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলাম, ঢাকা দক্ষিণের মেয়র শেখ ফজলে নূর তাপস, গাজীপুর সিটি করপোরেশনের মেয়র মো. জাহাঙ্গীর আলম, স্থানীয় সরকার বিভাগের সিনিয়র সচিব হেলালুদ্দীন আহমদ উপস্থিত ছিলেন।

রামপুরা, মহাখালী, মগবাজার, সিদ্ধেশ্বরী, শান্তিনগর, ক্যান্টনমেন্ট, সেগুনবাগিচা, কাকরাইল, পল্টন, খিলগাঁও, মিরপুর, মুগদা, বাসাবো, সবুজবাগ, বাড্ডা ও মোহাম্মদপুরসহ ১৭ স্থানকে ডেঙ্গুর হটস্পট চিহ্নিত করে দুই মেয়রকে উদ্দেশ্য করে মন্ত্রী বলেন, সোমবার থেকে তাৎক্ষণিক মশক নিধনের ওষুধ দেবেন।

বৈঠকে ডেঙ্গু মোকাবিলায় সিটি করপোরেশন একটি পরিকল্পনা তৈরি করবে জানিয়ে মন্ত্রী বলেন, সেটা কিভাবে বাস্তবায়ন করবে, সে ব্যাপারে সিটি করপোরেশন থেকে মন্ত্রণালয়ে তথ্য দেবে।

মন্ত্রী বলেন, এবারও একটি সেল গঠন করে দেওয়া হলো। মশক নিধনের ব্যাপারে সিটি করপোরেশনকে সার্বিক তদারকির জন্য এ সেল গঠন করা হয়েছে।

সিটি করপোরেশনের লোকবল সংকট নিরসনে তাজুল ইসলাম বলেন, আপনারা বলুন, আমরা সেটি দেখবো। যদি আউটসোর্সিং করতে হয়, দরকার হলে সেটা ব্যবস্থা করা যায়।

ডেঙ্গু নিয়ন্ত্রণে আনতে সিটি করপোরেশনের যদি অর্থ প্রয়োজন হয়, তা মন্ত্রণালয় থেকে বরাদ্দ দেওয়া হবে বলেও ঘোষণা দেন স্থানীয় সরকার মন্ত্রী।

তিনি বলেন, মশক নিধনের ওষুধের মজুদ আছে। এবার কোয়ালিটি নিয়ে কোনো কথা আসেনি।

হাসপাতালে ভর্তি ডেঙ্গু রোগীদের নাম-পরিচয় সরবারহ করার জন্য বৈঠকে উপস্থিত স্বাস্থ্য মন্ত্রণালয়ের প্রতিনিধিকে নির্দেশ দিয়ে মন্ত্রী তাদের বাসা বা আশপাশে ওষুধ ছিটানোর জন্য সিটি করপোরেশনের কর্মকর্তাদের নির্দেশ দেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

স্বপ্ন পূরণের পথে অদম্য মেধাবীরা: অদ্বিতীয়া বৃত্তির গল্প

ঢাকার ১৭ স্থান ডেঙ্গুর হটস্পট

আপডেট সময় ০৮:৪৪:২৩ অপরাহ্ন, রবিবার, ২৫ জুলাই ২০২১