ঢাকা ১২:৫০ পূর্বাহ্ন, শনিবার, ২৭ জুন ২০২৬, ১২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বাংলাদেশের সঙ্গে কাজ করতে চীন ও মালয়েশিয়া ঐকমত্য পোষণ করেছে: মাহদী আমিন ভিসা চালুর ঘোষণা: স্বাগত জানাল পশ্চিমবঙ্গের মন্ত্রী ও বিধায়করা ফ্যামিলি কার্ড আপনাকে খুঁজতে হবে না, পৌঁছে যাবে আপনার দোরগোড়ায়’ মাদককারবারিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ ভূমিমন্ত্রীর চট্টগ্রামে সেপটিক ট্যাংকে নেমে প্রাণ গেল ৪ জনের বাংলাদেশ একদিন বিশ্বকাপে খেলবে: আর্জেন্টিনার রাষ্ট্রদূত পবিত্র আশুরা উপলক্ষে দেশবাসীকে জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদেরের শুভেচ্ছা টাঙ্গাইলে ‘জনতার সংযোগ’ কার্যক্রমের উদ্বোধন বৈশ্বিক জনস্বাস্থ্য সুরক্ষায় দ্রুত পদক্ষেপের আহ্বান স্বাস্থ্যমন্ত্রীর দক্ষ মানবসম্পদ গড়তে শিক্ষায় বিনিয়োগ বাড়াচ্ছে সরকার: আমান উল্লাহ আমান

ইসরায়েলি প্রতিপক্ষের বিপক্ষে খেলতে অস্বীকার, নিষিদ্ধ আলজেরিয়ান জুডোকা

আকাশ স্পোর্টস ডেস্ক: 

টোকিও অলিম্পিক গেমসে ইসরায়েলি প্রতিপক্ষের মুখোমুখি হতে অস্বীকার করায় নিষিদ্ধ হয়েছেন আলজেরিয়ান জুডোকা ফেথি নুরিন।

জুডোর ৭৩ কেজি ওজনশ্রেণিতে নুরিনের প্রতিপক্ষ ছিলেন সুদানের মোহামেদ আবদালরাসুল।

সুদানি জুডোকাকে হারাতে পারলে পরের রাউন্ডে নুরিনের প্রতিপক্ষ হতেন ইসরায়েলের তোহার বাটবাল।

কিন্তু কোনো ইসরায়েলি প্রতিপক্ষের মুখোমুখি হওয়ার চেয়ে অলিম্পিক থেকে সরে দাঁড়ানোই শ্রেয় মনে হয়েছে নুরিনের কাছে। তাই টোকিও অলিম্পিককে বিদায় বলে দেন আলজেরিয়ার অন্যতম সেরা এই অ্যাথলেট।

এদিকে নিজের সিদ্ধান্তের জন্য শাস্তির মুখে পড়েছেন নুরিন। তাকে এবং তার কোচ আমের বেন ইয়াকলিফের নাম অলিম্পিক থেকে প্রত্যাহার করা হয়েছে। খুব শিগগিরই তাদের দুজনকে দেশে ফেরত পাঠানো হবে।

আলজেরিয়ান এক টিভিকে নুরিন বলেছেন, ‘অলিম্পিকে আসতে অনেক কষ্ট করেছি, কিন্তু ফিলিস্তিনের বিষয়টি সবকিছুর চেয়ে অনেক বড়। ’

শনিবার আন্তর্জাতিক জুডো ফেডারেশনের (আইজেএফ) নির্বাহী কমিটি জানিয়েছে, নুরিন ও বেন ইয়াকলিফকে সাময়িক নিষিদ্ধ করা হয়েছে। এরপর আলজেরিয়ান অলিম্পিক কমিটি তাদের অ্যাক্রিডিটেশন প্রত্যাহার করে নেয় টোকিও অলিম্পিক থেকে। শোনা যাচ্ছে, নুরিন এবং তার কোচ আরো বড় শাস্তি পেতে পারেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বাংলাদেশের সঙ্গে কাজ করতে চীন ও মালয়েশিয়া ঐকমত্য পোষণ করেছে: মাহদী আমিন

ইসরায়েলি প্রতিপক্ষের বিপক্ষে খেলতে অস্বীকার, নিষিদ্ধ আলজেরিয়ান জুডোকা

আপডেট সময় ১০:০৫:৫৪ অপরাহ্ন, শনিবার, ২৪ জুলাই ২০২১